Sunday, April 12, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় করে কী বললেন রোহিত ?

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়। একদিনের সিরিজে ইংরেজদের হোয়াইটওয়াশ করে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা বড়ই স্বস্তির। এই জয় যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মনবল বাড়াবে দলের তা বলার অপেক্ষা রাখে না। তাই এই জয় তৃপ্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে দলের বেশ কিছু জায়গায় উন্নতি চান তিনি।

এই নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেন, “ এই জয় খুবই তৃপ্তির। জানতাম কিছু পরীক্ষার মুখে পড়তে হবে। আমরা সেগুলোর উত্তর দিতে পেরেছি। যে কোনও চ্যাম্পিয়ন দল চায় প্রতি ম্যাচে উন্নতি করতে। আমরাও আগামী ম্যাচে উন্নতি করতে চাই এবং সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা দলের প্রত্যেককে নিজের মতো খেলার সুযোগ দিই। বিশ্বকাপেও সেটা দেখা গিয়েছিল। আমরা ফলও পেয়েছিলাম। কিছু সময় হয়তো ঠিক ফল পাওয়া যায় না, কিন্তু সেটা হতেই পারে।“

এখানেই না থেমে রোহিত আরও বলেন, “ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে সাহায্য করবে। সাজঘরে সকলে খুবই আনন্দে রয়েছে। তিনটি ম্যাচে প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। সঠিক সময়ে রান পেয়েছি আমরা। উইকেটও পেয়েছি। “

আরও পড়ুন- ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে সিরিজ ৩-০-এ জয় ভারতের

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...