Monday, April 13, 2026

মুম্বই হামলার মূল চক্রীকে ভারতের হাতে দিচ্ছে আমেরিকা! ঘোষণা ট্রাম্পের

Date:

Share post:

মুম্বই হামলায় জড়িত তাহাউর রানার প্রত্যর্পণে অনুমোদন দিল আমেরিকা। গত মাসেই মার্কিন সুপ্রিম কোর্টে পাকিস্তানি বংশোদ্ভূত জঙ্গির আবেদন খারিজ হয়ে যায়। আর তার সপ্তাহতিনেকের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাহাউরের প্রত্যপর্ণের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, ‘মার্কিন প্রশাসন এক কুখ্যাত জঙ্গিকে ভারতের হাতে তুলে দেওয়ার চুক্তিতে অনুমোদন দিয়েছে। ২০০৮ সালে মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলা ঘটিয়েছিল রানা। বিচারের জন্য তাকে ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে।’ রানাকে ভারতে নিয়ে আসার জন্য আমেরিকার কাছে বারবার আবেদন করছিল। রানা বর্তমানে লস অ্যাঞ্জেলসে জেলবন্দি।

২০০৮ সালে মুম্বইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার হয়েছিল। তাতে ৬ জন মার্কিন নাগরিক-সহ মোট ১৬৬ জনের মৃত্যু হয়েছিল৷ এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানার নাম সামনে আসে। হামলার ঘটনায় দোষী প্রমাণিত হয়েছে রানা ৷

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...