Saturday, June 20, 2026

মোদিকেই বাংলাদেশ নিয়ে সিদ্ধান্তের ভার ট্রাম্পের! চাপে ইউনূস সরকার

Date:

Share post:

আমেরিকা সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।‌ তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে উঠে এল বাংলাদেশ প্রসঙ্গ। ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মোদির উপর ছেড়ে দিয়েছেন। এই খবর সামনে আসতেই চাপে ইউনূস সরকার।

ইউনূস প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটনের ঘনিষ্ঠ। অন্যদিকে, হিলারির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক একেবারেই ভাল নয়। শুধু ট্রাম্প নন, সদ্য নিয়োগ পাওয়া মার্কিন জাতীয় গোয়েন্দা অধিকর্তা হিন্দু মার্কিনী তুলসী গ্যাবার্ডের সঙ্গে মোদির আলোচনাতেও এসেছে বাংলাদেশ প্রসঙ্গ।

বৃহস্পতিবার ট্রাম্প-মোদির বৈঠকের কিছুক্ষণ আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসকে ফোন করেন ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক।

ক’দিন আগে মার্কিন ধনকুবের জর্জ সোরসের পুত্র ঢাকায় ঝটিকা সফরে গিয়ে দেখা করেছিলেন ইউনূসের সঙ্গে। সোরসের সংস্থা বিভিন্ন দেশে গণতন্ত্র বিকাশের নামে অর্থ সহায়তা দিয়ে অস্থিরতা তৈরি করে বলে অভিযোগ।
এরই পাশাপাশি, আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাস পাবে ভারত। এই মর্মে চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ভারতে তেল এবং গ্যাসের দাম কমতে পারে। উন্নতি হতে পারে ধুঁকতে থাকা শেয়ার বাজারেও।

প্রতিরক্ষা খাতেও বড়সড় সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। ট্রাম্প বলেন, “ভারতে আরও বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করবে আমেরিকা। এফ-৩৫ স্টেলথ ফাইটার জেটও ভারতকে দেওয়ার চেষ্টা করছি আমরা।”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...