Wednesday, June 24, 2026

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রবিবারের মেগা বৈঠকের প্রস্তুতিতে ছুটির দিনে মিটিং ডেবরায়

Date:

Share post:

রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে (Ghatal Master Plan) ৫০০ কোটি বরাদ্দ করছে সরকার। কীভাবে কাজ এগোব- তা নিয়ে মেগা বৈঠক (Meeting) বসছে ১৬ ফেব্রুয়ারি। ছুটির দিন হাওয়া সত্ত্বেও সাংসদ দেব, সেচমন্ত্রী মানস ভুঁইয়া, জেলার প্রশাসনিক আধিকারিকরা নিয়ে প্রথম বড় মিটিং হতে চলেছে।

শুক্রবার সরকারি ছুটি। তবুও ছুটির দিনে ডেবরা ব্লক অফিসের বৈঠকে খড়্গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির-সহ সেচ দফতরের আধিকারিকরা উপস্থিত হন। প্রায় ২ ঘণ্টা ধরে চলে মিটিং (Meeting)। ডেবরার কাঁসাই নদী বাঁধ সংস্কারের পাশাপাশি একাধিক খাল মজে গিয়েছে। যেমন ভসড়া খাল, মাঝভাণ্ডার খাল মজে গিয়েছে। সেগুলিকে সংস্কার করা হবে বলেও এদিন আলোচনা করা হয়।

১৬ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে মেগা বৈঠক হবে। তার আগে ঘাটাল মাস্টার প্ল্যানের অধীন ডেবরার ৭টি গ্রাম পঞ্চায়েত নিয়ে বৈঠক হল। ২০২৪ সালের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর নদীবাঁধ ভেঙেছিল। এই এলাকাগুলিও ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তগর্ত।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...