Tuesday, June 23, 2026

শারীরিক সম্পর্ক ছাড়া পরপুরুষের সঙ্গে প্রেম ‘পরকীয়া’ নয়,জানাল মধ্যপ্রদেশ হাইকোর্ট

Date:

Share post:

বিবাহিত মহিলার পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক না থাকলে সে প্রেম পরকীয়া হতে পারেনা- খোরপোশের মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ মধ্যপ্রদেশ হাইকোর্টের (Madhya Pradesh High Court)। বিচারপতি জানান, কোনও শারীরিক সম্পর্ক না থাকলে স্রেফ প্রেমের সম্পর্ককে কোনওভাবেই পরকীয়া হিসাবে গণ্য করা যায় না। তাই সেক্ষেত্রে স্বামী তাঁর স্ত্রীকে খোরপোশ দেবেন এটাই স্বাভাবিক। সম্প্রতি মধ্যপ্রদেশের এক ব্যক্তি স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের ‘অজুহাত’ দিয়ে ভরণপোষণের টাকা দিতে অস্বীকার করে মামলা করেছিলেন হাই কোর্টে। সেই শুনানিতেই এমন পর্যবেক্ষণ আদালতের।

বিচারপতি জিএস আলুওয়ালিয়া মামলা খারিজ করে দিয়ে বলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৪৪(৫) ধারা এবং ফৌজদারি দণ্ডবিধির ১২৫ (৪) ধারায় বলা হয়েছে, কেউ পরকীয়ায় লিপ্ত থাকলে ভরণপোষণের খরচ দিতে আপত্তি জানানো যেতে পারে। কিন্তু অন্য পুরুষের সঙ্গে বিবাহিত মহিলার শারীরিক সম্পর্ক না থাকলে তা পরকীয়া নয়। অতএব বর্তমান স্বামী খোরপোশ দিতে বাধ্য।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...