Friday, June 26, 2026

পরীক্ষার্থীদের অসুবিধা হলে সভা নয়, ভাগবতকে শর্তসাপেক্ষে অনুমতি হাই কোর্টের

Date:

Share post:

অবশেষে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি পেলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagawat)। ১৬ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের তালিত সাই কমপ্লেক্সের মাঠে সভা রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধানের। কিন্তু মাধ্যমিক পরীক্ষার কারণে সঙ্ঘ প্রধানের সভায় মাইক বাজানোর অনুমতি দেননি বর্ধমান উত্তরের মহকুমাশাসক। তার বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) আবেদন জানানো হয়। শুক্রবার, ‘ন্যূনতম শব্দে’ সভার অনুমতি দিয়েছে আদালত। শব্দের যে মাত্রা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বেঁধে দিয়েছে সেটা মেনে চলতে হবে।

১৬ ফেব্রুয়ারি বর্ধমানের সাইয়ের মাঠে সভার করার কথা আরএসএস প্রধান ভাগবত। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্ঘের সদস্যদের ওই সভায় যোগ দেওয়ার কথা। কিন্তু সঙ্ঘ প্রধানের সভায় মাইক বাজানোর অনুমতি দেননি বর্ধমান উত্তরের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস। বলেন, “পুলিশের কাছে সভায় মাইকের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদন মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে আমার কাছে পাঠানো হয়। যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই আমি সভায় মাইকের অনুমতি বাতিল করি। পুলিশকে সেই বিষয়টি জানিয়ে দিয়েছি।“ এর পরে বিষয়টি নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এদিন শুনানিতে মামলাকারী দেবাশিস চৌধুরীর আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান, অনেক বড় জায়গার মধ্যে কম আয়তন নিয়ে এই কর্মসূচি করা হচ্ছে। সভাস্থলের ১-২ কিলোমিটারের মধ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। বেলা ১১টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত সভা চলবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। তাতে পরীক্ষার্থীরা বিরক্ত হতে পারেন। মামলাকারীর দাবি, সভাস্থলের কাছে কোনও স্কুল তো দূর, বসতিও নেই।

এর জবাবে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্ত বলেন, “ওই এলাকায় তিনটি স্কুল আছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকে পরীক্ষার দিন পর্যন্ত এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ রয়েছে। পরীক্ষার দিনক্ষণ জানিয়ে গত বছর জুন মাসেই এই বিজ্ঞপ্তি জারি হয়। ১২ ফেব্রুয়ারি থেকে নিয়ম জারি করা হবে বলা হয়েছিল।“ অভিযোগ, সেটা জেনেই এই সময়ের মধ্যে সভার আয়োজন করে আরএসএস।
আরও খবর: ভ্যালেন্টাইন্স ডে -তে আইএএস-কর্তার প্রেমকাহিনি ভাইরাল !

বিচারপতি অমৃতা সিনহা বলেন, “আদালতের ওই এলাকা নিয়ে ধারণা নেই। কিন্তু শব্দ যদি কমপ্লেক্সের বাইরে না যায়? শব্দ বেশি হলে কর্মসূচি বন্ধ করতে বলা হবে। শব্দের ডেসিমাল কত হওয়া উচিত?“

দুপক্ষের বক্তব্য শুনে হাই কোর্ট (Calcutta High Court) জানায়, ভাগবতের সভার জন্য পরীক্ষার্থীদের অসুবিধা হয়, তা হলে ওই সভা করা যাবে না। কর্মসূচি করতে হবে দায়িত্বশীল ভাবে। সভায় শব্দ ন্যূনতম মাত্রায় যেন থাকে, তা নিশ্চিত করতে হবে- স্পষ্ট নির্দেশ বিচারপতির।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...