Wednesday, June 24, 2026

নন্দীগ্রামের মামলা প্রত্যাহার নয়, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

নন্দীগ্রামে (Nandigram) বামেদের নেতৃত্বে ঘটেছে নানা অনাচার, অপরাধ। সেই সব অপরাধ সাময়িকভাবে চাপা পড়ে গেলেও এবার নতুন করে সেই সব মামলার বিচারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০০৭ থেকে ২০০৯, নন্দীগ্রামে গোলমালের সময় যেসব খুন হয়েছিল, তেমন ১০টি মামলার নতুন করে বিচার শুরু করতে নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।

আদালত জানিয়েছে, নন্দীগ্রামে (Nandigram) ১০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। ফৌজদারি কার্যবিধির (criminal law) ৩২১ ধারার অধীনে এই ধরনের ঘটনার সঙ্গে সম্পর্কিত ফৌজদারি মামলা (criminal offence) প্রত্যাহার করা উচিত নয়। খুনিরা শাস্তি না পেয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ালে সমাজ শান্তিতে থাকতে পারে না। এটি সমাজের মূল কাঠামোকেই আঘাত করে। আদালতের মতে, রাষ্ট্রের এই ধরনের আচরণ জনসাধারণের শান্তি এবং ফৌজদারি বিচার প্রশাসনের জন্য প্রতিকূল। সমাজে যে কোনও ধরনের অপরাধ নির্মূল করার জন্য রাষ্ট্রের প্রচেষ্টা থাকা উচিত।

তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে নন্দীগ্রাম আন্দোলনের সময় এই হত্যাকাণ্ড ঘটেছিল। ২০১১-এর নির্বাচনের পর, রাজ্য সরকার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয় এবং সিআরপিসির ৩২১ ধারার অধীনে নিম্ন আদালতের বিচারক সেই আবেদন মঞ্জুর করে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...