Wednesday, June 17, 2026

আমি সেই তোমারই আছি: ভ্যালেন্টাইন্স ডে-তে কার জন্য ভালোবাসা বিলি সুমনের

Date:

Share post:

তিনি চিরসবুজ, চিরপ্রেমিক। ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) তাই তাঁর মতো মানুষের কাছে নতুন করে ভালোবাসার মানে খুঁজে দেয়। তিনিই তো বলতে পারেন ‘আবার পড়ছি প্রেমেই পড়ছি আমি’। এবারের ভ্যালেন্টাইন্স ডে-তেও নিজের ভ্যালেন্টাইনকে খুঁজে নিলেন কবির সুমন (Kabir Suman)। এমনই পোস্ট কবির সুমন সোশ্যাল মিডিয়ায় করার পর তা ছড়িয়েও পড়ে। পরে আবার সেই পেজটিই (page) মুছে দেওয়া হয়।

‘ষাট পেরিয়েও আদরের কাছে থামি’ – একথা সুমন যেদিন বলেছিলেন সে দিন আজ অতীত। নতুন দিনে, নতুন বছরে, কয়েক বছর পেরিয়ে নতুন সুমন। তাই তাঁর গানও নতুন। এবারের ১৪ ফেব্রুয়ারি (14th February) নতুন গান গাইলেন তিনি। সেই সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া পেজে (page) শেয়ার করেন নিজের ভ্যালেন্টাইনের (Valentine) ছবিও।

কে সে নারী? সম্প্রতি গতবছর গুরুতর অসুস্থ হয়েছিলেন গায়ক। তারপর থেকে রাতে তাঁর একা থাকা নিষেধ। তাঁর সঙ্গে তাঁরই ছাত্র-ছাত্রীরা থাকেন। এদিন ফেসবুকে শিক্ষিকা সৌমী বসুমল্লিকের সঙ্গে আদুরে ছবি পোস্ট করেন সুমন। তাঁকেই নিজের ভ্যালেন্টাইন (Valentine) বলে জানান সমাজ মাধ্যমে। তিনি আবার গায়কের ছাত্রীও।

সেই সঙ্গে একটি গানও পোস্ট করেন তিনি – আমি সেই তোমারই আছি। যদিও পরে রাতে সেই পেজটিই (page) ডিলিট (delete) করে দেওয়া হয়।

Related articles

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...