Friday, April 3, 2026

মার্চে আংশিক সূর্যগ্রহণ: কতটা দেখা যাবে ভারত থেকে, জানালো নাসা

Date:

Share post:

সূর্যগ্রহণ নিয়ে নতুন তথ্য পেশ নাসা-র (NASA)। এবছর দুবার সূর্যগ্রহণ (solar eclipse) হবে বলে জানানো হল নাসা-র তরফে। তার মধ্যে প্রথমটি দেখা যাবে ২৯ মার্চ। তবে মূলত আটলান্টিক মহাসাগরের দুই তীরবর্তী এলাকা থেকেই দেখা যাবে এই আংশিক গ্রহণ (partial solar eclipse)। সেক্ষেত্রে এশিয়া (Asia) থেকে দেখা গেলেও দিনের শেষভাগে দেখা যাওয়ার সম্ভাবনা ভারত থেকে।

২৯ মার্চ ফের এক সরলরেখায় আসতে চলেছে সূর্য-চাঁদ-পৃথিবী। তবে চাঁদ খানিকটা সরে থাকায় সূর্যগ্রহণ হবে আংশিক। নাসা (NASA) জানাচ্ছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এই সূর্যগ্রহণ (partial solar eclipse) দেখা যাবে। উত্তরায়নের কারণে মূলত উত্তর গোলার্ধে (northern hemisphere) দেখা যাবে এই সূর্যগ্রহণ। আবার তেমনই আটলান্টিক মহাসাগর ও আর্কটিক মহাসাগর থেকেও দেখা যাবে।

এবছরই আরও একবার সূর্যগ্রহণের পূর্বাভাস জানিয়ে রাখল নাসা। ২১ সেপ্টেম্বর দক্ষিণ গোলার্ধে (southern hemisphere) দেখা যাবে সূর্যগ্রহণ। সেটা দেখা যাবে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড থেকে। আবার আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের কিছু অংশেও এটি দেখা যাবে।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...