Monday, April 13, 2026

কেরলের মন্দিরে হাতির আক্রমণের ভয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু তিন বৃদ্ধের

Date:

Share post:

কেরলের মন্দিরে ঘটে গেল অঘটন। কেরলের কয়িলান্ডির কাছে মানাকুলাঙ্গারা মন্দিরে হাতি আক্রমণে পদদলিত হয়ে মৃত্যু হল তিন জনের।

বৃহস্পতিবার সন্ধেয় মানাকুলাঙ্গারা মন্দিরে উৎসবের জন্যই নিয়ে আসা হয়েছিল হাতি। তখন পটকা ফাটানো হয়, এর জেরেই হাতিগুলি মন্দিরের কাছে একটি ছোট ঘরের দিকে তেড়ে যায়। ঘরটির দেওয়ালে ধাক্কা মারলে ওই অংশটি ধসে কয়েকজন চাপা পড়ে যায়। এই ঘটনায় বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়লে ভয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে। তাতেই পদপিষ্ট হয়ে ৩ বৃদ্ধের মৃত্যু হয়। আহত ২০ জন।

এই ঘটনায় কেরল ক্যাপটিভ এলিফ্যান্টস (ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ) নিয়ম লঙ্ঘন হয়েছে কি না তার তদন্ত চলছে। আহতদের চিকিৎসার জন্য কোয়িলান্ডি হাসপাতাল এবং কোঝিকোড় মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...