Saturday, April 4, 2026

মহাকুম্ভের ভাইরাল গার্ল বেঙ্গালুরুতে, সাততারা হোটেলে ‘বিশেষ’ মানুষকে চাইছেন মোনালিসা

Date:

Share post:

মহাকুম্ভের মালাপসারিণী মোনালিসা ভোঁসলে (Monalisa Bhosle)আজ নামী সেলেব্রেটি। রূপকথার মতো বদলে গেছে জীবন। ষোড়শী সুন্দরী মালা বিক্রেতা থেকে অভিনেত্রী পরিচয়ে পাড়ি দিয়েছেন বেঙ্গালুরুতে। এক বিপণির অনুষ্ঠানে যোগ দিতেই সনোজ মিশ্রের সঙ্গে দেশের অন্যতম বিখ্যাত মেট্রো সিটিতে মোনালিসা। ইতিমধ্যেই তাঁর ছবি ভিডিও ভাইরাল স্যোশাল মিডিয়ায়। হিন্দি ছবি ‘দ্য ডায়েরি অফ মনিপুর’-এ সুযোগ পেয়েছেন তিনি। বিমানে ভ্রমণ, সেভেন স্টার হোটেলে থাকা- খাওয়ার মাঝে নিজের কাছের মানুষকে বড্ড মিস করেছেন মোনালিসা। এত জনপ্রিয়তা পেয়েও তাঁর মন পড়ে আছে বাবার কাছে।

এক সময়ে অভাবের তাড়নায় পড়াশোনা শেষ করতে পারেননি, মালা বিক্রি শুরু করেছিলেন। শ্যামলা গায়ের রং, বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসিতে মহাকুম্ভ থেকেই নিজের অজান্তেই তিনি ঘায়েল করেছেন নেটপাড়ার বাসিন্দাদের। নিমেষে হয়ে উঠেছেন টক অফ দ্য টাউন। মুম্বই যাওয়ার পরে তাঁর একাধিক ছবি সামনে এসেছে। ম্প্রতি পোস্ট হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে সবুজ ও ধূসরের মিশেলে একটি পোশাক পরেছেন মোনালিসা। গলায় রয়েছে তাঁর নিজের সম্ভারের মালা।এবার নিজের ছবি সমাজমাধ্যমে ভাগ করে মোনালিসা লিখলেন, “বাবা, তোমার কথা খুব মনে পড়ছে।” এরপরই বাবা মেয়ের সম্পর্কের কথা তুলে ধরে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...