Friday, June 26, 2026

বিজেপি নেতার কুকীর্তি! প্রকাশ্যে মা-মেয়ের শ্লীলতাহানি, জখম বাবাও

Date:

Share post:

বিজেপি নেতার কুকীর্তি। প্রথমে মেয়েকে ইভটিজিং। মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের শ্লীলতাহানি। স্ত্রী-মেয়েকে রক্ষা করতে গিয়ে বাবার মাথায় পড়ল রিভলভারের বাঁট। নন্দীগ্রাম-২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের রঙ্কিণীপুর গ্রামের ঘটনা। বিজেপি নেতার নাম শেখর মণ্ডল।

জানা গিয়েছে, টিউশন পড়ে সকালে বাড়ি ফেরার সময় ওই ছাত্রীকে রাস্তার মাঝেই টানাটানি শুরু করে বিজেপি নেতা শেখর মন্ডল। তার চিৎকারে বাড়ি থেকে ছুটে আসেন বাবা-মা। প্রকাশ্যেই ছাত্রীর মায়ের শ্লীলতাহানি করে ওই বিজেপি নেতা। বাদ যায়নি তার বাবাও। জখম ছাত্রীর বাবা হাসপাতালে ভর্তি। এই ঘটনা প্রসঙ্গে অঞ্চলের তৃণমূল সভাপতি অরুণাভ জানা জানিয়েছেন, বিজেপি মাটি হারিয়ে মরিয়া হয়ে এসব করছে। অশালীন কাজকর্ম করছে। বহু অভিযোগ। পুলিশ ব্যবস্থা নিক।

আরও পড়ুন- মার্লিন গ্রুপ – ফ্যাশন টিভির উদ্যোগে তিলোত্তমা পাবে প্রথম বিলাস বহুল এফ রেসিডেন্স

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...