Sunday, February 22, 2026

এসএসকেএমে রেকর্ড গলব্লাডার অস্ত্রোপচার: চিকিৎসকদের সমন্বয়ে সাফল্যে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার চিকিৎসক ব্যবস্থায় যে আমূল পরিবর্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সময়ে এসেছে, তার ফল হাতেনাতে পেয়েছেন রাজ্যবাসী। রোগ নির্ণয় থেকে সুস্থতার পথে প্রতিপদে পাশে থাকে রাজ্য সরকার। সেই সঙ্গে বাংলার সরকারি হাসপাতালের চিকিৎসকদের পারদর্শিতাও প্রত্যক্ষ করেছেন মানুষ। সেই পারদর্শিতা ও নিজেদের সমন্বয়ের উদাহরণ ৫ দিনে ১৭৫ গলব্লাডার (gallbladder) অস্ত্রোপচার। চিকিৎসকদের সেই কৃতিত্বে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসক-সহ সকলকে।

সোশ্যাল মিডিয়ায় এই সাফল্যের উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কলকাতায় আমাদের নিজস্ব সর্বোচ্চ স্তরের সরকারি পরিষেবার স্থান, এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital), যেখানে গত ৫ দিনে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ১৭৫টি গলব্লাডার অস্ত্রোপচার করে একটি রেকর্ড তৈরি করেছে!

চিকিৎসকদের এই উদ্যোগের বর্ণনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এটি একটি মিশন মোড প্রচেষ্টা ছিল যার মাধ্যমে অপেক্ষমান গলব্লাডার (gallbladder) অসুস্থতাগুলির উপশম করা হল, এবং আমাদের চিকিৎসকরা যদি সমন্বয়ের সঙ্গে নিষ্ঠা সহযোগে কাজ করেন তবে তারা কী করতে পারে তা দেখানোর জন্য।

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই সমস্ত অস্ত্রোপচারগুলি সবই সফল হয়েছে, এবং এগুলি হয়েছে হাসপাতালের স্বাভাবিক অপারেশনের কার্যক্রম চালিয়ে যেতে যেতেই। সোম থেকে শুক্র, এই ৫ দিনে, ৩৯০টি গুরুতর অস্ত্রোপচারের পাশাপাশি ১৭৫টি এই বিশেষ ড্রাইভ কেসও সমাধান করা হয়েছে। আমি এই অভূতপূর্ব কৃতিত্বের জন্য এসএসকেএম কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স এবং কর্মীদের অভিনন্দন জানাই। আমি বাকি সব হাসপাতালকে দীর্ঘদিন অপেক্ষমান কেসগুলির দ্রুত নিষ্পত্তি করার জন্য মিশন-মোড এই মডেলটি অনুসরণ করার অনুরোধ জানাই।

spot_img

Related articles

ঝাড়খণ্ডে মাও দমন অভিযানে বিস্ফোরণ! জখম ২ কোবরা জওয়ান

মাও -বিরোধী অভিযানের মাঝেই ভয়ঙ্কর আইইডি (IED) বিস্ফোরণ! ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand Maoist attack) পশ্চিম সিংভূমের সারান্ডা অঞ্চলে।...

বিয়ে নিয়ে অশান্তি, তরুণীকে নারকীয় অত্যাচার লিভ ইন পার্টনারের

গুরগাঁওতে (Gurugram) ডেটিং অ্যাপে আলাপের পর পছন্দের সঙ্গীর সাথে লিভ ইনে (Live in)থাকতেন ১৯ বছরের তরুণী। কিন্তু দুঃস্বপ্নেও...

ভাঙড়ে শওকত-খাইরুলের উপর হামলা, অভিযোগের আঙুল আইএসএফের দিকে 

উত্তপ্ত ভাঙড়, ক্যানিং উত্তর-পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla)গাড়িতে বোমা ছোড়ার অভিযোগ। আক্রান্ত তৃণমূল নেতা খাইরুল ইসলাম। শনিবার...

দেশজুড়ে নাশকতার ছক! বাংলা-তামিলনাড়ু থেকে ৮ জঙ্গি গ্রেফতার পুলিশের 

বিদেশি চক্রের নির্দেশে ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা! পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু (West Bengal and Tamilnadu) থেকে ৮...