Friday, April 3, 2026

শান্তিপুর হাসপাতালের বমি-কাণ্ডে তদন্ত কমিটি গঠন, শোকজ অভিযুক্ত চিকিৎসককে

Date:

Share post:

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের (Shanripur State Genarel Hospital) ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন হল। অসুস্থ শিশুর বমি তার বাবাকে দিয়েই পরিষ্কার করানোর ঘটনায় শোরগোল পড়ে যায়। শোকজ করা হয়েছে অভিযুক্ত চিকিৎসককে। ৭২ ঘণ্টার মধ্যে জবাব তলব হাসপাতাল কর্তৃপক্ষের।

৫ বছরের অসুস্থ মেয়েকে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Shanripur State Genarel Hospital) গিয়েছিলেন বাবা। সেখানেই বমি করে ফেলে শিশুটি (Child)। অভিযোগ, সেই বমি তার বাবাকেই পরিষ্কার করতে বলেন ডাঃ তন্ময় সরকার। সেই ঘটনা রেকর্ড করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। চাঞ্চল্য ছড়ায় স্বাস্থ্য দফতরেও।

ঘটনা প্রসঙ্গে শিশুটির বাবা জানান, “আমি যখন জরুরি বিভাগে ডাক্তার দেখাতে যাই তখন আমার মেয়ে ওখানে বমি করে ফেলে। ওখানে থাকা ডাক্তার আমাকে সেই বমি পরিষ্কার করতে জোর করেন। বলেন সুইপার নেই। আপনাকেই এটা করতে হবে। বাধ্য হয়ে বমিটা পরিষ্কার করি। আমি মনে করি সরকারি হাসপাতালে এ ঘটনা খুবই লজ্জাজনক। আমার সম্মানহানি হয়েছে।”

ঘটনার জেরে অভিযুক্ত তন্ময় সরকারকে শোকজ করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটির কাছে জবাব দিতে হবে তাঁকে। নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষের।
আরও খবর: মিড-ডে মিলে আরও দুদিন ডিম, ফল: বাংলাতেই প্রকল্পের টাকার সঠিক ব্যবহার

যদিও অভিযুক্ত চিকিৎসকের সাফাই, “রাতে কোনও সুইপার ছিল না। তাহলে তো আমাকেই করতে হতো। ওনার বাচ্চা, ওনার যদি বমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো শেষ পর্যন্ত আমাকেই পরিষ্কার করতে হত। অনেক রোগী আসছিল, বমির উপরেই চলছিল হাঁটাচলা। এখন এটা নিয়ে এ কথা হলে কিছু বলার থাকে না।”

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...