Saturday, April 4, 2026

ফের কোপ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে! বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে এবার নামবদল ঢাকা স্টেডিয়ামের

Date:

Share post:

আবার কোপ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। বদলে গেল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম। হাসিনা সরকারের পতনের পর অনির্বাচিত ইউনুস সরকারের শাসনে বাংলাদেশে প্রথম কোনও আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হল। মুক্তিযুদ্ধ ও তার স্থপতি বঙ্গবন্ধু মুজিবর রহমানের স্মৃতি মুছে ফেলার আরও একটি ন্যক্করজনক সিদ্ধান্ত নিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে স্টেডিয়ামের নামবদলের কথা জানিয়েছেন। এটির নতুন নাম হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা। প্রসঙ্গত, আওয়ামি লিগ ক্ষমতায় আসার পর ১৯৯৮ সালে ঢাকা স্টেডিয়ামের নাম বদলে করে ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’। সেই নামই এতদিন ছিল। গত ৫ অগস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশের প্রশাসন চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। নেতৃত্বে নোবেলজয়ী ইউনুস। আর তাঁর নেতৃত্বেই হয়ে চলেছে একের পর এক বিতর্কিত কাজকর্ম। ইতিমধ্যেই বাংলাদেশের বহু স্থাপত্য থেকে বঙ্গবন্ধুর নাম সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর ধানমন্ডির বাড়িও গত ৫ ফেব্রুয়ারি ধ্বংস করে দেওয়া হয়েছে। ১৯৭৫ সালের ১৫ অগস্ট বাংলাদেশ সেনার টু-ফিল্ড রেজিমেন্ট আর বেঙ্গল ল্যান্সারের ঘাতকবাহিনীর গুলিতে ৩২ নম্বর ধানমন্ডির এই বাড়িতেই ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন বাংলাদেশের স্থপতি। সেই ইতিহাসও ভুলিয়ে দিতে চায় মৌলবাদী নিয়ন্ত্রিত ইউনুস সরকার।

আরও পড়ুন- বহু লবি বঙ্গ বিজেপিতে! তাল তুলছে বিরোধী দলনেতার বিরুদ্ধেই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...