Wednesday, June 24, 2026

বহু লবি বঙ্গ বিজেপিতে! তাল তুলছে বিরোধী দলনেতার বিরুদ্ধেই

Date:

Share post:

বঙ্গ বিজেপিতে আড়াআড়ি বিভাজন। আদি-নব্য-তৎকাল দ্বন্দ্ব তো ছিলই, এখন আরও বহু লবিতে বিভক্ত বঙ্গ বিজেপি। দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি-র পর এখন অলিতে গলিতে গজিয়ে উঠছে বিজেপির নতুন নতুন গোষ্ঠী। একই অপরের বিরুদ্ধে তারা সর্বদাই তাল ঠুকছে।

সম্প্রতি বঙ্গ বিজেপি তোলপাড় দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ‌্যায়ের একটি ফেসবুক পোস্ট ঘিরে। সেই ফেসবুক পোস্টে তিনি গর্জে উঠেছেন অধিকারীদের বিরুদ্ধে। এমনকী তা গড়িয়েছে দিল্লি পর্যন্ত। কেন্দ্রীয় নেতৃত্বে চাপে শেষে ফেসবুক পোস্ট মুছতে বাধ্য হয়েছেন বিদ্রোহী নেতা।

ফেসবুক পোস্টে তাঁর অভিযোগ ছিল বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর করা স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের সুপারিশ নিয়ে। এসএসসিতে চাকরির সুপারিশের তালিকার প্রথমেই ছিল বিজেপি নেতা দিব্যেন্দুর নাম। ছিল বিজেপি নেত্রী ভারতী ঘোষের নামও। জগন্নাথ চট্টোপাধ্যায় সেই পোস্টে প্রচ্ছন্ন হুমকি দেন এঁরা কেউ ছাড় পাবেন না। সরাসরি ভাইকে টার্গেট ভালো চোখে নেননি বিরোধী দলনেতা। বঙ্গ বিজেপির কঙ্কালসার অবস্থাটা বেরিয়ে পড়ে তারপরই। বঙ্গ বিজেপিতে যে এখন অনেক লবি বিরোধী দলনেতার বিরুদ্ধে সক্রিয়, তার প্রমাণ উঠে আসছে পরতে পরতে। বর্তমানে জগন্নাথের লবি গদ্দারের আধিপত্য খর্ব করার চেষ্টায় তৎপর হয়ে উঠতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

জগন্নাথের পোস্ট দেখে শনিবার দুপুরেই দিল্লিতে নালিশ করেন বিরোধী দলনেতা। এরপরই দিল্লির কেন্দ্রীয় নেতারা জগন্নাথকে পোস্টটি মুছে ফেলার নির্দেশ দেন। একই সঙ্গে বেরিয়ে আসে বিজেপির অন্তর্কোন্দলের হাল হকিকত। শুধু কি একা জগন্নাথ, বিজেপির রাজ‌্য সাধারণ সম্পাদকের পোস্টটি রিপোস্ট করে হিন্দু সংহতির সভাপতি শান্তনু সিনহাও প‌্যারাসুটে করে নামিয়ে আনা বিজেপি নেতাদের এক হাত নিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন নব্য বিজেপিদের কোনও জায়গা নেই, যতই তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের আশীর্বাদ ধন্য হন।

আরও পড়ুন- বরাদ্দ ১৫ কোটি! ঢেলে সাজছে রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাব

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...