Thursday, June 25, 2026

দাপট অব্যাহত মোহনবাগানের, অ্যাওয়ে ম্যাচে কেরালাকে হারাল ৩-০ গোলে

Date:

Share post:

আইএসএল-এ দাপট অব্যাহত মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারাল ৩-০ গোলে। বাগানের হয়ে জোড়া গোল জেমি ম্যাকলারেনের। ওপর গোল আলবার্তো রদ্রিগেজের। এই জয়ের ফলে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ-শিল্ড জয় কার্যত পাঁকা করে ফেলল জোসে মোলিনার দল। ম্যাজিক ফিগার ৫১ পয়েন্ট। ২৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামবে দল। সেই ম্যাচ জয় করলেই পর পর দ্বিতীয় লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হবে মোহনবাগান।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম্যচে ধীরে ধীরে দাপট দেখায় মোহনবাগান । যার ফলে ম্যাচের ২৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। বাগানকে গোল করে এগিয়ে দেন ম্যাকলারেন। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণের দাপট বজায় রাখে মোলিনার দল। যার ফলে ম্যাচের ৪০ মিনিটে বাগানের হয়ে ২-০ করেন সেই ম্যাকলারেন। কেরালার গোলকিপার সুরেশের মাথার উপর দিয়ে বল ভাসিয়ে গোল জেমির। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে সবুজ-মেরুন।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে মোহনবাগানের আক্রমণের দাপট। যার ফলে ম্যাচের ৬৬ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় । বাগানের হয়ে ৩-০ করেন রদ্রিগেজ । এরপরও আক্রমণে ঝাঁপায় মোলিনার দল। তবে ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান।

আরও পড়ুন- বিরাট আর্থিক প্র.তারণার শিকার বোল্ট, জামাইকা সরকারের বিরুদ্ধে অভিযোগ বোল্টের আইনজীবীর 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...