Wednesday, March 25, 2026

প্রয়াগরাজে গাড়ি বাসের সংঘর্ষ, দুর্ঘটনায় মৃত ১০

Date:

Share post:

মহাকুম্ভে যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল গাড়ি (Mahakumbh Accident)। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায়। এখনও পর্যন্ত ১০ জন পুণ্যার্থীর মৃত্যুর মৃত্যুর খবর মিলেছে, আহত ১৯। জোরকদমে চলছে উদ্ধার কাজ।

পুলিশ সূত্রে জানা যায় চারচাকা গাড়িতে ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে আসা বাসের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়ক কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেও আপাতত স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের যথাযথ চিকিৎসার দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর মিলেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...