Tuesday, June 23, 2026

মহারাষ্ট্রে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ২

Date:

Share post:

বাজি কারখানায় (fire cracker factory) ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ গেল ২ শ্রমিকের। ডবল ইঞ্জিন মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur) বিস্ফোরণের পরেই এলাকায় বিরাট আগুন ধরে যায়। ঘটনায় তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) প্রশাসন। ২ শ্রমিকের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

নাগপুরের কাটোল তহশিল এলাকায় এশিয়ান ফায়ারওয়ার্কস-এর বাজি কারখানা (fire cracker factory)। রবিবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে (blast) কেঁপে ওঠে গোটা এলাকা। সেই সঙ্গে কারখানা থেকে ছড়িয়ে পড়ে আগুন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কয়েকটি ইঞ্জিন। সেই সঙ্গে কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুই শ্রমিকের দগ্ধ মৃতদেহ। ঘটনার সময় কারখানায় প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। কিন্তু কীভাবে আচমকা বিস্ফোরণ (blast) হল তা নিয়ে মুখে কুলুপ কারখানা কর্তৃপক্ষ থেকে স্থানীয়দের। ঘটনাস্থলে যান নাগপুর (Nagpur) গ্রামীণের পুলিশ সুপার হর্ষ পোদ্দার। তাঁর দাবি, ফরেনসিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যাবে না।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...