Tuesday, June 23, 2026

শহরে দুষ্কৃতী দৌরাত্ম্য, তোলার টাকা না দেওয়ায় নিউমার্কেটের দুই ব্যবসায়ীকে এলোপাথাড়ি কোপ!

Date:

Share post:

শহর কলকাতায় দুষ্কৃতী তাণ্ডবে আক্রান্ত নিউমার্কেটের (New Market)দুই ব্যবসায়ী। জানা গেছে রামানুজ সিং ও তাঁর ভাই মন্নু কুমার সিং নামের দুই ব্যবসায়ী দোকান সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় আচমকাই ১৫- ১৬ জন দুষ্কৃতী তাঁদের পথ আটকায় বলে অভিযোগ। তিন লক্ষ টাকা তোলা চাওয়া হয়। দুই ব্যবসায়ী সেই টাকা দিতে অস্বীকার করলে তাঁদের রাস্তায় ফেলে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারা শুরু হয়। আক্রান্তদের এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত রেহান, সইফ, আসিফরা স্থানীয় গুণ্ডা বলে জানা গেছে। তদন্তে নেমেছে ভবানীপুর থানার পুলিশ (Bhawanipur Police Station)।

রামানুজের পরিবারের অভিযোগ, দুই ভাই যখন কাজ সেরে বাড়ি ফিরছিলেন তখন দুষ্কৃতীরা মোটরবাইকে করে এসে তাঁদের পথ আটকে টাকা চায়। তা দিতে অস্বীকার করলে গালিগালাজ এবং মারধর করা হয়। আক্রান্তের কথা অনুযায়ী, প্রথমে তিন লক্ষ টাকা চাওয়া হয়েছিল পরে আরও ২ লক্ষ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। নিউমার্কেটের অনেক হকারদের কাছ থেকেই এইভাবে তোলা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। টাকা না দিতে পারায় এই হামলা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। খাস কলকাতার বুকে হরিশ মুখার্জী রোডের উপর এভাবে দুষ্কৃতী তান্ডবে আতঙ্কিত ব্যবসায়ীরা।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...