Wednesday, April 8, 2026

ডাকাতির ছক বানচাল, অস্ত্রসহ ৫ দুষ্কৃতী গ্রেফতার রিষড়া থানার পুলিশের

Date:

Share post:

রিষড়া থানার পুলিশের (Rishra Police Station)বড় সাফল্য। হেস্টিংস মাঠে জড়ো হয়ে ডাকাতির পরিকল্পনা ছিল সমাজবিরোধীদের। শনিবার গভীর রাতে জমায়েতের খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। অত্যন্ত তৎপরতার সঙ্গে মাঠের একদিক ঘিরে ফেলা হয়। রিষড়া থানার পুলিশের আচমকা অ্যাকশনে পালাতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা। শেখ জামির ও চিকনা পাপ্পু, অজয় রাই, মুন্না বাদসা, অরবিন্দ পাসোয়ান নামের পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে রবিবার শ্রীরামপুর আদালতে (Srirampur Court) তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের থেকে একটি দেশি পাইপগান, এক রাউন্ড গুলি, বোমা, শাবল ও দরজা ভাঙার সরঞ্জাম পাওয়া গিয়েছে। শেখ জামির বিহারের বাসিন্দা। বাকি সকলেরই রিষড়া, শ্রীরামপুর এলাকাতেই বাস। ধৃত পাঁচজন একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান বড় কোনও ডাকাতির ছক ছিল। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (Srirampur Court)।

Related articles

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...