Tuesday, April 7, 2026

নয়াদিল্লি স্টেশনের মর্মান্তিক ঘটনায় মোদি-অশ্বিনীকেই নিশানা রাহুলের

Date:

Share post:

নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোদি সরকারের তীব্র সমালোচনায় সরব কংগ্রেস। রাহুল গান্ধী বলেন, এই ঘটনা আবারও রেল ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা ও সরকারের অসংবেদনশীলতাকে সামনে নিয়ে এল।প্রয়াগরাজগামী বিপুল সংখ্যক ভক্তের কথা বিবেচনা করে স্টেশনে আরও ভাল ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু সরকারের চরম অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে প্রাণ দিতে হল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে হাজার হাজার যাত্রী একসঙ্গে ট্রেন ধরতে জড়ো হওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাতেই ঘটে বিপর্যয়। আহতদের দ্রুত উদ্ধার করে এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই ১৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল। এর পাশাপাশি আহতদেরও ক্ষতিপূরণ দেবে রেল।

পদপিষ্টের ঘটনায় গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা করে এবং তুলনায় কম আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
মৃতদের মধ্যে ১০ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। আরও অন্তত ১০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কংগ্রেসের দাবি, সরকার ও প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে আর কোনও নিরীহ যাত্রীর মৃত্যু না হয়।

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...