Saturday, April 4, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, নিমেষে শেষ বাড়তি টিকিট

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক দিন। তারপরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে ভারতের সামনে বাংলাদেশ। টিম ইন্ডিয়ার ম্যাচ হবে দুবাইতে। ভারতের ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের যে উন্মাদনা থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। যার প্রমাণ পাওয়া যায় নিমেষে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার সব ম্যাচের টিকিট। সমর্থকদের চাহিদা দেখে রবিবার ভারতের ফের কিছু টিকিট ছাড়ে আইসিসি। আর সূত্রের খবর তাও শেষ নিমিষে।

রবিবার দুপুর দেড়টা থেকে শুরু হয় অতিরিক্ত টিকিট বিক্রি। অথচ দুপুর তিনটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। এটা যে হতে চলেছে, তা প্রথম পর্যায়ের টিকিট বিক্রির সময়ই অনুমান করা গিয়েছিল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টিকিট বিক্রি শুরু হয়। অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী ভিড় জমিয়েছিলেন টিকিট কাটার ওয়েবসাইটে। অথচ দুবাই স্টেডিয়ামে দর্শকাসন মাত্র ২৫ হাজার। জানা যাচ্ছে, সাধারণ আসনের টিকিটের দাম ১২৫ দিহরাম, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৯৬৪ টাকা ধার্য করা ছিল। আর গ্র্যান্ড লাউঞ্জের দাম ৫ হাজার দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকা। সেই সবই নিমেষে বিক্রি হয়ে যায়।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ভারতের সামনে বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি মহারণ । মুখোমুখি ভারত-পাকিস্তান। ২ মার্চ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।

আরও পড়ুন- চ্যাম্পিয়ান্স ট্রফির আগে দল নিয়ে বিবাদ গম্ভীর-আগারকারের : সূত্র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...