Friday, June 26, 2026

ক্ষমতায় এসেই ৯৫০০ কর্মী ছাঁটাই, মাস্কের বিরুদ্ধে মামলা

Date:

Share post:

ক্ষমতায় এসেই প্রশাসনের নানা ক্ষেত্রে ব্যয়সংকোচের কথা বলে লাগাতার কর্মী ছাঁটাই করে চলেছেন মার্কিন প্রশাসনের নয়া পদাধিকারী তথা ধনকুবের এলন মাস্ক। তাতে সম্মতি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই দুজনের একনায়কতন্ত্রের জেরে এক সপ্তাহের মধ্যেই আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ক দফতর, শক্তি দফতর, প্রবীণ বিষয়ক দফতর এবং স্বাস্থ্য ও মানবকল্যাণ দফতর থেকে ছাঁটাই হয়েছেন ৯৫০০ কর্মী।

এই বিপুল ছাঁটাইয়ের সিদ্ধান্তে আশঙ্কায় মার্কিন নাগরিকরা। বাড়ছে ক্ষোভ। প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে একজোট হয়ে এবার প্রেসিডেন্টের পরামর্শদাতা এলন মাস্কের বিরুদ্ধে মামলা করার পথে হাঁটল মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি প্রাদেশিক প্রশাসন। এই ১৪টি প্রদেশ হল অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, হাওয়াই, কানেটিকাট, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিনেসোটা, নেভাডা, অরেগন, রোড আইল্যান্ড, নিউ মেক্সিকো, ভারমন্ট ও ওয়াশিংটন। প্রাদেশিক প্রশাসনগুলির অভিযোগ, এভাবে ছাঁটাই দেশের সংবিধানের বিরোধী। এই নির্দেশ বাতিল করতে হবে।

আরও পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ধৃত বনগাঁর কাউন্সিলর

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...