Monday, April 6, 2026

বাণতলা চর্মনগরীকে ‌সেক্টর ৬ এর আওতায় আনতে উদ্যোগ! নবান্নে ট্যানারি অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী-মুখ্যসচিবের

Date:

Share post:

বাণতলা চর্মনগরীকে ‌সেক্টর সিক্স শিল্পনগরীর আওতায় আনতে চায় রাজ্য সরকার। এর জন্য ক্যালকাটা লেদার কমপ্লেক্স ট্যানারি অ্যাসোসিয়েশনের হাত থেকে বাণতলা চর্মশিল্প নগরী পরিচালনার দায়িত্ব রাজ্য সরকার নিজেদের আওতায় আনতে চলেছে। সোমবার এই নিয়ে ট্যানারি অ্যাসোসিয়েশনকে নবান্নে বৈঠকে ডেকেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। পরে ওই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রে খবর, ট্যানারি অ্যাসোসিয়েশনকে এদিন জানিয়ে দেওয়া হয়, রাজ্য সরকার চর্মনগরীতে সব পরিষেবা দেবে, তার বদলে কর নেবে। বৈঠকে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান। পুরমন্ত্রীকে বিষয়টি দেখার জন্য বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, চর্মনগরী সরকারের হাতেই থাকা উচিত। পরে ট্যানারি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জিয়া নাফিস বলেন, ‘‌সরকার প্রস্তাব দিয়েছে। আমরা সরকারের সঙ্গে বৈঠকে বসেছিলাম। এবার আমরা সংগঠনের ৫০০ জন সদস্যের সঙ্গে বৈঠক করে ১৮ মার্চের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।’‌

অন্যদিকে এদিনই, ম্যানহোল পরিষ্কার, বর্জ্য পরিষ্কার–সহ অন্যান্য পরিষেবা কীভাবে দেওয়া হবে তা ঠিক করতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কেএমডিএ–র সঙ্গে বৈঠক করেন। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে কীভাবে ম্যানহোল পরিষ্কার হবে সে বিষয়েও আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, ম্যানহোলে নেমে কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনা কেন ঘটল, তা দেখার জন্য মন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই ধরনের ঘটনা যাতে আর কখনও না ঘটে, সেই পদক্ষেপ নিতে বলেছিলেন। তারই ফলশ্রুতি এদিনের বৈঠক।

আরও পড়ুন- সাফল্য কোচবিহার পুলিশের! ‘ডিজিট্যাল অ্যারেস্ট’ কাণ্ডে গ্রেফতার আরও ২

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...