Friday, June 26, 2026

সাফল্য কোচবিহার পুলিশের! ‘ডিজিট্যাল অ্যারেস্ট’ কাণ্ডে গ্রেফতার আরও ২

Date:

Share post:

ডিজিট্যাল অ্যারেস্ট কাণ্ডে ভিন রাজ্য থেকে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল কোচবিহার পুলিশ। ভাইজাক গিয়ে সেখান থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কোচবিহার জেলা পুলিশের তদন্তকারীরা। সোমবার সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এই নিয়ে ডিজিট্যাল অ্যারেস্ট কাণ্ডে মোট তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে বক্সিরহাট থানা এলাকায় এক ব্যক্তিকে ডিজিটাল অ্যারেস্ট বলে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। জানা যায় প্রাক্তন শিক্ষককে অনলাইনে হুমকি দিয়ে দুই লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকদের চক্র। পুলিশের পোষাক পরে অনলাইনে ভিডিও কল করে প্রতারিত ব্যাক্তিকে বলা হয়েছিল তাকে পুলিশ গ্রেফতার করবে৷ এরপরে তার কথা মত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দুই লক্ষ টাকা দেওয়া হয়। প্রতারকরা আরও টাকা দাবি করলেন সেই বক্সিরহাটের বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানায়৷

সোমবার সাংবাদিক বৈঠক করে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, বেশ কিছুদিন আগে ডিজিটাল ক্রাইমের তদন্ত নেমে এক যুবককে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। ধৃত ওই যুবকের নাম ছিল পিল্লা নানী। তিনি নিজের পরিচয় লুকিয়ে এক স্কুল শিক্ষকের কাছে বেশ কিছু টাকা ফোন করে চেয়েছিল। এই ঘটনার পর কোচবিহার জেলা পুলিশ তদন্তে নামে। আগে পিল্লা নানীকে গ্রেফতার করা হয়। তারপর পুলিশ আরও গুরুত্ব দিয়ে বিষয়টিকে দেখে এবং তদন্তের করতে গিয়ে পিল্লা নানীকে জিজ্ঞাসাবাদ করে আরও দুজন সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। ওই দুই অভিযুক্তের নাম বার্লা শেখর এবং সরলা মহেশ। এই চক্রটি আরও কিভাবে অনলাইন প্রতারণার জাল ফেলে কত টাকা আত্মসাৎ করেছে সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ৷

আরও পড়ুন- বড় সিদ্ধান্ত! মাধ্যমিকে অঙ্কের ২টি প্রশ্নে হাত দিলেই মিলবে নম্বর, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে জানাল পর্ষদ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...