Sunday, June 21, 2026

বড় সিদ্ধান্ত! মাধ্যমিকে অঙ্কের ২টি প্রশ্নে হাত দিলেই মিলবে নম্বর, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে জানাল পর্ষদ

Date:

Share post:

শনিবারের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় প্রশ্নপত্র ঘিরে বিতর্ক। দুটি প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছিল বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। ‘বিতর্কিত’ ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই মিলবে নম্বর। সোমবার রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানিয়ে দিল পর্ষদ।

গত শনিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয়। এরপর চলতি বছরের অঙ্ক পরীক্ষা ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়। কোন দুটি প্রশ্ন নিয়ে বিতর্ক?

সমস্যা তৈরি হয়েছিল উত্তরবঙ্গ রিজিয়নের প্রশ্নপত্র সেটে প্রশ্ন নম্বর ৩ (vi), বর্ধমান রিজিয়নের প্রশ্নপত্রের সেটে ৩ (iii), মেদিনীপুর রিজিয়নের প্রশ্নপত্রের সেটে ৩ (iv) এবং কলকাতার প্রশ্নপত্রের সেটের ৩ (i) নম্বর প্রশ্ন ঘিরে। পাশাপাশি প্রশ্নপত্রের সবকটি সেটের ১৫ (i) নম্বর প্রশ্ন নিয়ে। অভিযোগ করা হচ্ছিল, দুটি অঙ্কই অত্যন্ত কঠিন। সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছিল। গোটা বিষয়টা খতিয়ে দেখে, বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দেয় মধ্যশিক্ষা পর্ষদ। এবং তাঁদের সুপারিশ মেনে আজ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সিলেবাসের মধ্যে প্রশ্ন থাকলেও, এবং বিকল্প অনেক প্রশ্ন থাকলেও ২টি প্রশ্নেরই অঙ্ক কষতে শুরু করলেই নম্বর পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা।

আরও পড়ুন – যথেচ্ছ জেনারেল টিকিট! ট্রিপল ইঞ্জিন সরকারের মৃত্যুমিছিলে তদন্ত দাবি তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...