Friday, June 26, 2026

ঘোরোয়া ক্রিকেটে রান করেও খুলছে না জাতীয় দলের দরজা, মুখ খুললেন রাহানে

Date:

Share post:

দীর্ঘদিন ধরে জাতীয় দলে ব্রাত্য তিনি। প্রায় দুবছর আগে দেশের হয়ে শেষ টেস্ট খেলেছেন তিনি। তারপর আর টিম ইন্ডিয়ার জার্সি গায়ে দেখা যায়নি তাঁকে। অথচ ঘোরোয়া ক্রিকেটে নিয়মিত ব্যাট হাতে দাপট দেখাছহেন তিনি। তবুও খুলছে ভারতীয় দলের দরজা। যার কথা বলা হচ্ছে। তিনি আর অন্য কেউ নন , তিনি হলেন অজিঙ্কে রাহানে। ভারতীয় দল থেকে বাদ পড়লেও, ঘোরোয়া ক্রিকেটে নিয়মিত রান পাচ্ছেন তিনি। তুবও খুলছে টিম ইন্ডিয়ার দরজা। আর এই নিয়ে এবার মুখ খুললেন রাহানে নিজেই। বললেন, আমার হয়ে কথা বলবে ক্রিকেট। এবার রঞ্জিট্রফিতে এখনও পর্যন্ত ১২ ম্যাচে রাহানের রান ৪৩৭।

এক সাক্ষাৎকারে রাহানে,” আমি চিরকালই লাজুক। কখনই ভাবিনি নিজের হয়ে কথা বলতে হবে। শুধু মন দিয়ে ক্রিকেট খেলেছি। আমার হয়ে প্রচার করার কেউ নেই। আমার হয়ে কথা বলবে ক্রিকেট। এখন মনে হচ্ছে, সেটুকু অন্তত জানানো দরকার। নাহলে সবাই ভাববে, আমি হয়তো জাতীয় দলের লড়াইয়ে নেই।“ এখানেই না থেমে জিঙ্কস আরও বলেন, “ আমার মধ্যে এখনও আগুন বেঁচে আছে। এখন মুম্বইয়ের হয়ে রঞ্জিতে সবটা দিতে রাজি। আমার লক্ষ্য পরিষ্কার, কামব্যাক করতে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রান করেও বাদ পড়তে হয়েছিল। কিন্তু আমার হাতে একটা জিনিসই আছে। সেটা হল, ভালো পারফর্ম করা। আমি ভালো খেলেও বাদ পড়েছি। ঘরে বসে ভারতের ব্যর্থতা দেখা কঠিন ছিল। কিন্তু এখনও মনে করি, দেশের হয়ে ভালো খেলতে পারব।“

আরও পড়ুন- জানিয়ে দেওয়া হল দিনক্ষণ, ২২ ফেব্রুয়ারি হবে মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠক

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...