Wednesday, April 1, 2026

BGBS-এ পর্যটন ক্ষেত্রে কত টাকার লগ্নির প্রস্তাব এসেছে? বিধানসভায় তথ্য দিলেন ইন্দ্রনীল

Date:

Share post:

সদ্য সমাপ্ত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS) রাজ্যের পর্যটন ক্ষেত্রে মোট ৫ হাজার ৬০০ কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে। সোমবার, বিধানসভার (Assembly) প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক নরহরি মাহাতোর প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। তিনি বলেন, উত্তর, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাজুড়ে এই পর্যটন প্রস্তাবগুলি এসেছে। তিনি আরও বলেন, জেলাশাসকদের সুপারিশ মতো জেলাভিত্তিক পর্যটনের উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আগামী আর্থিক বছরের জন্য ইতিমধ্যেই এরকম ৭০ টি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে- যার মধ্যে ৩৮ টি উত্তরে এবং ৩২ টি দক্ষিণের। এইজন্য ৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও খবর: বেকারত্ব-মূল্যবৃদ্ধি, মোদি সরকারের ব্যর্থতায় হতাশ নাগরিকরা: প্রকাশ সমীক্ষায়

নতুন কোনও পর্যটন কেন্দ্র তৈরির জন্য বিধায়কদের কোন প্রস্তাব থাকলে তা জেলাশাসক মারফৎ পর্যটন দফতরের কাছে পাঠাতে হবে বলে জানান পর্যটনমন্ত্রী (Indranil Sen)। এক অতিরিক্ত প্রশ্নে বিধায়ক নরহরি মাহাত (Narahari Mahato) পুরুলিয়ার (Purulia) পর্যটন বিকাশে ঝালদা বিধানসভার জাগর পাহাড়ের  উন্নয়নের বিষয়ে এক প্রস্তাব প্রসঙ্গে ইন্দ্রনীল একথা বললে অধ্যক্ষ তাঁকে বলেন, বিধানসভায় কোনও সদস্য প্রস্তাব দিলে সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এখানে বিধায়কের দেওয়া প্রস্তাবকে বৈধ সুপারিশ হিসাবে গ্রহণ করে তা জেলাশাসকের কাছে পাঠাতে পর্যটন মন্ত্রীকে তিনি নির্দেশ দেন।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...