Sunday, April 12, 2026

পুঞ্চে হামলা পাক সেনার, পাল্টা জবাব ভারতীয় সেনার

Date:

Share post:

পুঞ্চ সীমান্তে আবারও হামলা পাকিস্তানের (Pakistan)। বিনা প্ররোচনায় সেনাবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে পাকিস্তানি সেনা। রবিবারের এই হামলার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও (Indian Army)।

রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পুঞ্চের (Poonch) গুলপুর সেক্টরে গুলি ছুড়তে থাকে পাকিস্তান সেনা। জানা গিয়েছে, ভারতীয় সেনার ছাউনি লক্ষ্য করে অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে নাক্কারকোট ব্রিজ থেকে কমপক্ষে ১৮ রাউন্ড (round) গুলি ছোড়া হয়। এর পালটা জবাব দিয়ে ভারতীয় জওয়ানরাও (Indian Army) ৬০ রাউন্ড গুলি চালায়। দুপক্ষের এই গুলির লড়াইয়ে প্রাণহানির কোনও খবর মেলেনি।

গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখায় হামলা চালিয়েছিল পাকিস্তানি সেনা (Pakistan Army)। আইইডি (IED) বিস্ফোরণে দুজনের মৃত্যুও হয়। পাকিস্তানকে এই হামলার কড়া জবাবও দিয়েছিল ভারত। পালটা জবাবে একাধিক পাক জওয়ানের মৃত্যু হয়।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...