Friday, June 26, 2026

প্রতিবন্ধী কোটায় সরকারি চাকরি! নাচার ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্নের মুখে তরুণী

Date:

Share post:

শারীরিক প্রতিবন্ধী কোটায় সরকারি চাকরি পেয়েছিলেন তরুণী! সেই তরুণীকেই সম্প্রতি একটি ভিডিয়োয় নাচতে দেখা গিয়েছে। নাচের ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কীভাবে সবকিছু লুকিয়ে মহিলা চাকরি পেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রিয়ঙ্কা কদম নামের ওই তরুণী বর্তমানে উজ্জয়িনীর ট্রেজারি এবং অ্যাকাউন্টস বিভাগে সহকারি অডিট অফিসার হিসাবে নিযুক্ত। মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিসের রাজ্য পরিষেবা পরীক্ষায় পাশ করে প্রতিবন্ধী কোটায় ২০২২ সালে সরকারি চাকরি পেয়েছিলেন। তাঁর নাচের ভিডিয়োটি ভাইরাল হয়েছে। এই ঘটনার পর তাঁকে প্রতিবন্ধী কোটায় নিয়োগ করা নিয়ে সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যম জুড়ে।

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাঁর নিয়োগ নিয়ে তদন্তের দাবি তোলা হয়েছে। যদিও বিতর্কের মুখে পড়ে অভিযুক্ত সরকারি কর্মী প্রিয়ঙ্কা কদমের সাফাই, তাঁর নিয়োগে কোনও ত্রুটি নেই। তিনি চাকরি পাওয়ার আগেই স্পষ্ট করে জানিয়েছেন, হাড় সংক্রান্ত সমস্যার কারণে তাঁর শরীরের ৪৫ শতাংশ অক্ষম রয়েছে। কিন্তু তিনি হাঁটতে পারেন, এমনকি নাচতেও পারেন।

আরও পড়ুন- বাণতলা চর্মনগরীকে ‌সেক্টর ৬ এর আওতায় আনতে উদ্যোগ! নবান্নে ট্যানারি অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী-মুখ্যসচিবের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...