Saturday, April 4, 2026

হাসপাতাল থেকে ছাড়া পেলেন পার্থ, ফিরতে হল প্রেসিডেন্সি জেলেই

Date:

Share post:

শেষ পর্যন্ত মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Case) গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ফের নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি জেলে। হাসপাতালের (Hospital) তরফে জানানো হয়, আপাতত সুস্থ রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতালের তরফে তার মেডিকেল রিপোর্টও জমা দেওয়া হয়।

গত ২০ জানুয়ারি জেলে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর আদালতে পিটিশন জমা করেছিলেন পার্থ। আবেদনে তিনি জানান, এসএসকেএমে (SSKM) চিকিৎসা করিয়ে সুস্থ হতে পারছেন না তিনি। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি দেওয়া হোক। এরপরই পার্থর শারীরিক অবস্থা জানতে চায় আদালত। রিপোর্ট খতিয়ে দেখে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর অনুমতি দিয়েছিল আদালত।

তবে শর্ত ছিল, চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে পার্থকেই। ২৮ জানুয়ারি এসএসকেএম থেকে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ১৪ ফেব্রুয়ারি আদালতে হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, আপাতত সুস্থ রয়েছেন পার্থ। কলকাতার বিচার ভবনে চিকিৎসক বিচারককে পার্থর সুস্থতার কথা জানান। এরপর এদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেন পার্থ।

উল্লেখ্য, জেলে থাকাকালীন অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুরু হয় শ্বাসকষ্ট। জেলের চিকিৎসকরা প্রথমে তার শারীরিক পরীক্ষা করেন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এসএসকেএমে পাঠানোর। সেদিনই ভর্তি করানো হয় তাকে। এই পরিস্থিতিতে সূত্রের দাবি, ২৩ জানুয়ারি থেকে শারীরিক অবস্থান আরও অবনতি হয়েছে পার্থর।বাইপাসের ধারের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রায় ২০ দিন চিকিৎসা চলে।

আরও পড়ুন- বিধানসভায় ‘বরাতি’ সেজে নাটক বিজেপির! বাংলার সংস্কৃতি নয়: মত নেটিজেনদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...