Tuesday, March 24, 2026

বসন্তে বর্ষণ! বুধ থেকে রবি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের 

Date:

Share post:

ফাগুনের হাওয়া গায়ে লাগার আগেই বৃষ্টি ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ (Rain forecast)। অকাল বর্ষণে চাষের ক্ষতি হওয়ার আশঙ্কায় কৃষকরা। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রায় তেমন হেরফের নেই। সকাল সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকলেও বেলার দিকে উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী হবে। তবে রাজস্থান, মধ্যপ্রদেশ, অসমে ঘূর্ণাবর্তের ত্রিফলা পশ্চিমী ঝঞ্ঝার জন্ম দিচ্ছে, যার ফলে গোটা সপ্তাহ জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে।

দক্ষিণবঙ্গে (South Bengal) বুধবার থেকে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, বাঁকুড়ায়। বৃহস্পতিবার প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে। তবে রবিবার পর্যন্ত বৃষ্টির আমেজ থাকবে। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলা বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, আলিপুরদুয়ারে কুয়াশার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতাতেও (Kolkata) বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা সপ্তাহজুড়ে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...