Monday, April 6, 2026

মেদিনীপুর মেডিক্যাল কলেজে সঠিক মানের স্যালাইনই দেওয়া হয়েছিল, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্যালাইন বিতর্ক নিয়ে এবার যাবতীয় জল্পনার নিরসন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সঠিক মানের স্যালাইন দেওয়া হয়েছিল বলেই মঙ্গলবার বিধানসভায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ৮ জানুয়ারি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক প্রসূতি মৃত্যু হয়েছিল। অসুস্থ হয়ে পড়েছিলেনন আরও ৩ প্রসূতি। মৃত প্রসূতির পরিবার এক বিশেষ সংস্থার রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই প্রসঙ্গে, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজে সঠিক মানের স্যালাইন দেওয়া হয়েছে। ল্যাব থেকে সমস্ত সার্টিফিকেট পাওয়ার পরেই স্যালাইন দেওয়া হয়। কোনও সংস্থার ওষুধ কেনার পরে প্রতিটি ‘ব্যাচ’ থেকে স্যালাইন বা ওষুধের নমুনা দু’টি পৃথক ল্যাবরেটরিতে পাঠিয়ে পরীক্ষা করা হয়। দু’টি জায়গা থেকেই যথাযথ শংসাপত্র পেলে তবেই সেগুলি পাঠানো হয় হাসপাতালে। মুখ্যমন্ত্রী অসুস্থ প্রসূতিদের পরিবারের সঙ্গে কথাও বলেছেন। এমনকি তিনি নিজে এসএসকেএমে গিয়ে ওই দুই প্রসূতির সঙ্গে দেখা করে তাঁদের খোঁজখবর নিয়ে এসেছেন। তাঁদের চিকিৎসকের সঙ্গেও কথা বলেছিলেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ওঁরা অনেকটাই ভালো রয়েছেন। আশা করি ওরা ভালো হয়ে যাবে। আমার কথা বলে অনেকটাই স্থিতিশীল মনে হলো।

আরও পড়ুন- বিতর্ক জল ঢেলে রাজ্য সঙ্গীতের মূল কথা অক্ষুন্ন রাখার বিজ্ঞপ্তি মুখ্যসচিবের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...