Saturday, June 13, 2026

ডিএ নিয়ে ভোট রাজনীতি: বাম আমলের সঙ্গে তফাৎ বোঝালেন মমতা

Date:

Share post:

রাজ্যের ক্ষমতায় আসার সময়ই চেপেছে বাম আমলের ঋণের বোঝা। অন্যদিকে কেন্দ্রের সরকার বঞ্চিত করেছে রাজ্যের ন্যায্য পাওনা থেকে। তারপরেও বর্তমান তৃণমূল সরকার সরকারি কর্মচারিদের শুধুমাত্র মহার্ঘ্য ভাতা (DA) বাবদ এপর্যন্ত ব্যয় করেছে ২ লক্ষ কোটি টাকা, বিধানসভায় তথ্য পেশ খোদ মুখ্যমন্ত্রীর। যে বামেরা সরকারি কর্মীদের উস্কানি দিয়ে আন্দোলনে নামাচ্ছে, তাদের সঙ্গে তৃণমূল সরকারের অঙ্কের ফারাকটাও এদিন বিধানসভায় স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কেন্দ্রের বিজেপি সরকার যেখানে রাজ্যকে বঞ্চিত করছে, সেখানে রাজ্যের বিজেপি নেতারা রাজ্য সরকারি কর্মচারিদের উস্কানি দিচ্ছেন মহার্ঘ্য ভাতা (DA) নিয়ে। সেখানেই সরকারি কর্মীদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, যারা মাঝে মাঝেই নাটক করে সরকারি কর্মচারিদের (government employees) মাথার মধ্যে একটা কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে ভোটটা তারা পায়। সরকারি কর্মচারিরা আমার গর্ব। আমি বলব ওদের কুৎসায় কান দেবেন না। রাজ্য সরকার রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী চলে। তার বেতন কাঠামো আলাদা। কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো আলাদা।

এরপরই তিনি তুলে ধরেন বাম আমলে সরকারি কর্মীদের (governmnet employees) সঙ্গে বর্তমান সরকারের আমলে সরকারি কর্মীদের পার্থক্য। সেখানে মুখ্যমন্ত্রীর তথ্য পেশ, সিপিএম আমলে কত শতাংশ ডিএ হয়েছিল- ৩৫ শতাংশ। ১৩ হাজার কোটি টাকা দিতে হয়েছিল। আমরা ৯০ শতাংশ ডিএ (DA) দিয়েছিলাম। যার আর্থিক পরিমাণ ১ লক্ষ ৬৭ হাজার কোটি টাকা। আমরা ২০১৯ সালে ষষ্ঠ পে কমিশন (sixth pay commission) চালু করি। ফেল বেসিক পে-র সঙ্গে বেতন ২.৫৭ গুণ বৃদ্ধি হয়েছে। এই পে কমিশন অনুযায়ী বর্ধিত বেসিক বেতনের উপর ১৪ শতাংশ যে ডিএ আমরা ইতিমধ্যেই দিয়েছি তাতে ১৯ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এই বেজেটে আমরা আরও ৪ শতাংশ ডিএ দিচ্ছি। অর্থাৎ ১৮ শতাংশ। ২০১১ সাল থেকে আজ অবধি আমাদের সরকার ডিএ (DA) বাবদ প্রায় ২ লক্ষ কোটি টাকা খরচ করেছে। ৭৫ হাজার কোটি টাকার দেনা শোধ করে।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...