Saturday, April 4, 2026

তাঁকে নিয়ে গুজব ছড়ানো হয়েছে, সরছেন না ভারতীয় অলিম্পিক্স সংস্থার পদথেকে, জানালেন মেরি

Date:

Share post:

গুজব ছড়ানো হয়েছে তাঁকে নিয়ে। ভারতীয় অলিম্পিক্স সংস্থার গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াননি বলে জানান বক্সার মেরি কম। এদিন সকালে খবর ছড়ায় ভারতীয় অলিম্পিক্স সংস্থার (আইওএ) অ্যাথলিটস কমিশন থেকে ইস্তফা দেন মেরি। তবে সময় গড়াতেই মেরি জানান তিনি কোন পদ থেকে সড়ে দাঁড়াননি তিনি।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে মেরি বলেন, “ আমি পদত্যাগ করছি না। আমি পুরো মেয়াদকাল (২০২৬-র শেষ পর্যন্ত) দায়িত্ব পালন করব। আমি বড়জোর বলতে পারি, আমার সঙ্গে যেন কোনও দুর্ব্যবহার না করা হয়। কিছু বিষয়ে আমি অখুশি। সেটা প্রকাশ করার অধিকার আমার আছে। তার মানে এই নয় যে, পদত্যাগ করছি ।“

ভারতীয় অলিম্পিক্স সংস্থার অ্যাথলিটদের কমিশনের প্রধান মেরি কম। এছাড়া ক্রীড়া বিভাগের কার্যকরী কমিটিতেও রয়েছেন তিনি। প্রথমে জানা যায়, দুটি পদ থেকেই সরে দাঁড়িয়েছেন মেরি কম।

এদিন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী অ্যাথলিটদের কমিশনের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে বিদায়ী বার্তা জানান মেরি। যেখানে তিনি লিখেছেন, ‘ভারতীয় অলিম্পিক্স সংস্থায় খুব ভালো সময় কাটিয়েছি। যা আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, অলিম্পিক সংস্থার দায়িত্ব এবার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি পদত্যাগ করছি। সকলের জন্য শুভেচ্ছা।“

আরও পড়ুন- সুর নরম বোর্ডের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট-রোহিতদের সঙ্গে থাকতে পারবে তাদের পরিবার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...