Thursday, February 12, 2026

কলুষিত মন ইউটিউবারের, তাঁর ভাষাকে সমর্থন! অভিনব চন্দ্রচূড়কে কটাক্ষ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahabadia) মামলায় ভাষা নিয়ে কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের (Supreme Court)। বাক-স্বাধীনতার নামে যা খুশি তাই বলা হয়েছে বলেও পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। এই মামলায় রণবীরের পক্ষে দাঁড়ানো আইনজীবী প্রাক্তন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (D Y Chandrachud) পুত্র, অভিনব চন্দ্রচূড়কেও (Abhinav Chandrachud) বিচারপতির কটাক্ষের মুখে পড়তে হয় এই ধরনের বক্তব্যকে সমর্থন কীভাবে করেন তিনি, তা নিয়ে। যদিও এই মামলায় দেশের আর কোথাও এফআইআর দায়েরে নিষেধাজ্ঞা জারি করেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে কোনওভাবেই তদন্ত চলাকালীন দেশের বাইরে যেতে পারবেন না এলাহাবাদিয়া, নির্দেশ সুপ্রিম কোর্টের।

সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চে সোশ্যাল মিডিয়ায় রিয়ালিটি শো-তে (reality show) অমাননাকর মন্তব্যের মামলার শুনানিতে কড়া প্রতিক্রিয়া আদালতের (Supreme Court)। আইনজীবী অভিনব চন্দ্রচূড়কে (abhinav Chandrachud) প্রশ্ন করা হয়, তিনি কী এই ভাষাকে সমর্থন করছেন। অভিনব দাবি করার চেষ্টা করেন, তিনি এমন কিছু বলেননি যা ফৌজদারি আইনে অপরাধ। পাল্টা আদালতের পর্যবেক্ষণ, এটা যদি অশ্লীলতা (obscenity) না হয় তাহলে কোন বক্তব্যকে অশ্লীলতা বলা যাবে। আইনজীবীর তুলে ধরা উদাহরণের প্রক্ষিতে যা খুশি তাই বলার অনুমতি পাওয়া যায় কি, পাল্টা প্রশ্ন আদালতের।

এই প্রসঙ্গেই আদালতের পর্যবেক্ষণ, ইউটিউবারের (Youtuber) মাথায় সাংঘাতিক কলুষিত কিছু চলছে, যা তিনি ওই শো-তে উগরে দিয়েছেন। সে বাবা-মায়েদেরও অপমান করেছে। আদালত কেন তাঁর পক্ষ নেব, প্রশ্ন বিচারপতি সূর্য কান্তের।

দেশের তিনটি রাজ্যে এলাহাবাদিয়ার নামে এফআইআর দায়ের হওয়ার পরেও বিভিন্ন ভাবে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তাঁর পরিবার, বিশেষত তাঁর মা-এর উপর হামলার হুমকি দেওয়া হয়েছে, এমনটা তুলে ধরেন আইনজীবী চন্দ্রচূড়। সেখানেই আদালতের পর্যবেক্ষণ, তিনি এমন কাজ করেছেন যার জন্য তাঁর বাবা-মাকে লজ্জিত হতে হচ্ছে। তাঁর বক্তব্য সব মা-বোন-মেয়েদের লজ্জা দিয়েছে। সেই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, রণবীর সস্তার প্রচারের লোভে বাজে কথা বলেছেন। তাঁকে বাজে কথা বলে আরও কেউ সস্তার প্রচার (cheap publicity) পাওয়ার চেষ্টা করছেন। সেটা আরও অন্যায়।

যে সস্তার প্রচার পাওয়ার জন্য রণবীর ওই ধরনের কথা বলেছিলেন, তা তিনি কোথা থেকে ধার করেছিলেন সে সম্পর্কেও আদালত অবহিত, জানান বিচারপতি কান্ত। এই মামলা চলাকালীন তিনি এবং এই ঘটনায় তাঁর সহকারী অভিযুক্তরা কোনওভাবেই কোনও কন্টেন্ট সম্প্রচার করতে পারবেন না বলে নির্দেশ শীর্ষ আদালতের।

spot_img

Related articles

বাংলা বলার অপরাধে খুন পরিয়ায়ী শ্রমিক! আইন আনুক কেন্দ্র: সুখেন-খুনে কেন্দ্রকে চ্যালেঞ্জ চন্দ্রিমা-ব্রাত্যর

ফের ডবলইঞ্জিনের জোট সরকারের রাজ্যে খুন বাংলাভাষী পরিযায়ী শ্রমিক। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার অপরাধে মহারাষ্ট্রের পুনেতে (Pune,...

ফারহানকে ক্ষতিপূরণ দেবেন না রণবীর, বলিউডে বাড়ছে ‘ডন’ বিতর্ক

সাফল্যে মাথা ঘুরে গেছে রণবীর সিংয়ের (Ranveer Singh)! ইচ্ছেমতো প্রযোজক পরিচালকদের সঙ্গে কথার খেলাপ করছেন 'ধুরন্ধর' অভিনেতা? বলিউডে...

রাস্তায় চাকা গড়ালেই বেজে উঠবে মিউজিক! দেশের প্রথম সুরেলা সড়ক মুম্বইয়ে

বিশেষ মিউজিক্যাল স্ট্রিপের উপর দিয়ে গাড়ির চাকা গড়ালেই বেজে উঠবে 'জয় হো' সুর। গাড়ির কাচ বন্ধ থাকলেও দিব্যি...

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে বিশ্বকাপে দুর্নীতি! অবিক্রিত নরম পানীয় ফের বোতলবন্দি

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে টি২০ বিশ্বকাপের (T20 World Cup )দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে বিতর্কে...