Wednesday, March 25, 2026

কেন শিকল-বাঁধা অবৈধ অভিবাসীরা? বিধানসভায় তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের শিকল বেঁধে কেন পাঠাল হল? মঙ্গলবার রাজ্য বিধানসভায় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে মোদি আমেরিকা সফরা থাকা সত্ত্বেও কীভাবে ট্রাম্প সরকার অবৈধ অভিবাসীদের পায়ে শিকল পরিয়ে দেশে ফেরাতে পারে?

বিধানসভার জবাবি ভাষণে আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আপনি কি দায়িত্ব নিয়েছিলেন? আপনি থাকাকালীনই পায়ে শিকল বেঁধে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হলো। আপনি তো বলতে পারতেন যে আমাদের নাগরিকদের আমরা ফিরিয়ে নিয়ে যাচ্ছি। যদি আমাদের বাংলার কেউ থাকে বলবেন, আমরা নিজেরা ফিরিয়ে আনবো।” আরও বলেন, “আজ বলছি কারণ না বললে তো আপনারা আমায় জঙ্গিদের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন। আমার মরে যাওয়া ভালো।”

প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, “আপনি যেদিন উপস্থিত ছিলেন সেদিনও শিকল পরিয়ে নিয়ে আসা হয়েছে। আপনি বলতে পারতেন, ফ্লাইট পাঠিয়ে নিয়ে আসছি। সম্মানের সঙ্গে নিয়ে আসতে পারতেন। তা করেননি।” মুখ্যমন্ত্রী বলেন, “শিকল পরিয়ে অবৈধ অভিবাসীদের পাঠানোটা নাকি ওদের দেশের নিয়মকানুন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি, প্রোটোকল তো একেক দেশের একেক রকমের হয় না। কিন্তু আপনি কি একবার প্রতিবাদ করেছিলেন?”

আরও পড়ুন- কাগজ ছেঁড়া! খতিয়ান তুলে কুৎসার জবাব মমতার

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...