Friday, June 26, 2026

রাজ্যে কতজন কৃষি পেনশন পাচ্ছেন? বিধানসভায় জানালেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

Date:

Share post:

রাজ্যে বর্তমানে ৭০ হাজারের বেশি ষাটোর্ধ কৃষক একহাজার টাকা মাসিক ভাতা পাচ্ছেন বলে বিভাগীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বুধবার বিজেপি বিধায়ক নরহরি মাহাতোর প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান‌ ২০২৪ সালের৩১ শে মার্চ সাপেক্ষে রাজ্যে মোট কৃষি পেনশন প্রাপকের সংখ্যা ৭০ হাজার ৭৭২ জন।

রাজ্যের যারা কৃষি পেনশন আবেদন করেও পাচ্ছেন না তারা সরাসরি সরকারকে জানালে ব্যবস্থা নেওয়া হবে । কোনও বিধায়কের কাছে এই সংক্রান্ত অভিযোগ এলে তাঁকে সরাসরি ফোন করে জানানোর পরামর্শ দেন কৃষিমন্ত্রী। এক অতিরিক্ত প্রশ্নের জবে কৃষিমন্ত্রী জানান পুরুলিয়া জেলায় মোট কৃষি পেনশন প্রাপকের সংখ্যা ৪,৩০২ জন। এর মধ্যে কেউ অনিয়মিত টাকা পাচ্ছেন এমন অভিযোগ পেলে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ারও তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন- আসনসংখ্যার থেকে বেশি টিকিট বিক্রি কেন: রেলকে প্রশ্ন দিল্লি হাইকোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...