Thursday, June 25, 2026

আমতার প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

Date:

Share post:

গভীর রাতে হাওড়ার আমতা (Amta, Howrah) এলাকায় প্লাস্টিকের পাইপ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে কারখানার একটা অংশ। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত গতিতে ছড়াতে থাকে লেলিহান শিখা। সেই সময় বেশ কয়েকজন শ্রমিক কারখানার ভিতরেই ছিলেন। প্রথম তাঁরাই দেখতে পান আগুন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। শেষ খবর পাওয়া অনুযায়ী সকালেও আগুন নেভানোর কাজ চলছে।

মঙ্গলবার রাত দেড়টা নাগাদ আমতার নতুন রাস্তার মোড়ের কাছে প্লাস্টিক কারখানায় আচমকা আগুন লাগে। দ্রুত খবর দেয়া হয় উলুবেরিয়ায় দমকল বাহিনীকে। কারখানার অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও রাতেরবেলা সেখানে লোকজন কম থাকায় প্রাথমিক পর্যায়ে আগুন নেভানো সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি তবে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের জেরে আমতা থেকে বাগনান এবং উদয়নারায়ণপুরের যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে স্বাভাবিক রয়েছে পরিষেবা। কীভাবে অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...