Monday, February 23, 2026

মহাকুম্ভ নিয়ে ১৪৪ বছরের প্রচার মিথ্যা: মমতার বক্তব্যকেই সমর্থন শঙ্করাচার্যের

Date:

Share post:

রাজনীতিকদের ভাষা আলাদা হতে পারে। পুণ্যার্থীদের পুণ্যের আশা থাকাটাই স্বাভাবিক। তা সত্ত্বেও ১২ বছর ধরে জানা সত্ত্বেও কেন এত মৃত্যু মহাকুম্ভে (Mahakumbh)। প্রশ্ন তুলে কার্যত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) সমর্থন জ্যোতির্মঠের শঙ্করাচার্য (Shankaracharya) স্বামী অভিমুক্তেশ্বরানন্দের। এমনকি কেন্দ্রের ও ডবল ইঞ্জিনের বিজেপি সরকার যে ১৪৪ বছরে একবার মহাকুম্ভ মেলা বলে প্রচার চালিয়েছে, তা মিথ্যা বলে দাবি করলেন তিনি। যেভাবে প্রচারের মাধ্যমে মানুষকে ডেকে এনে মৃত্যু মুখে ঠেলে দেওয়া ও মৃত্যুর পরে তা অস্বীকার করার যোগী সরকারের নীতিকে কড়া সমালোচনা শঙ্করাচার্যের। এই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করতে পারবেন না বলেই দাবি শঙ্করাচার্যের।

রাজ্যের শাসকদলের পক্ষ থেকে বারবার তুলে ধরা হয়েছে যেভাবে মহাকুম্ভ নিয়ে ধর্মকে বিক্রি করে পকেট ভরছে বিজেপি, তার তীব্র প্রতিবাদ করা হচ্ছে। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী কোথাও তীর্থকে অসম্মান করেননি। তিনি বোঝাতে চেয়েছেন পরিকল্পনার অভাবে বিজেপি সরকার মহাকুম্ভকে মৃত্যুকুম্ভে (Mrityukumbh) পরিণত করেছে। শঙ্করাচার্যরাও একই কথা বলছেন। অখিলেশ যাদব (Akhilesh Yadav), দেশের বিভিন্ন প্রান্তের বরিষ্ঠ নেতারাও একই কথা বলছেন। বিজেপি নিজেদের ব্যর্থতা ঢাকতে এটাকে ধর্মীয় আঙ্গিকে নিয়ে যাচ্ছে।

বাস্তবে বাংলার মুখ্যমন্ত্রী যে বক্তব্য তুলে ধরতে চেয়েছেন তাকেই আরও স্পষ্ট করে দিলেন জ্যোতির্মঠের (Jyotirmath) শঙ্করাচার্য। তিনি দাবি করেন, মহাকুম্ভে যাওয়ার আমার নিজের অভিজ্ঞতা ও সংবাদ মাধ্যমে দেখা পরিস্থিতি থেকেই বলতে পারি পরিকল্পনারই অভাব। ৩০০ কিলোমিটার যানজট ছিল, যদি এটা অব্যবস্থাপনা না হয় তাহলে কী? মানুষকে তাদের মালপত্র নিয়ে ২৫-৩০ কিলোমিটার হেঁটে যেতে হয়েছে। স্নানের জন্য আসা জলে মিশে গিয়েছে মলমূত্রের জল। এবং বিজ্ঞানীরা এই জলকে স্নানের জন্য উপযুক্ত মনে করছেন না। তবুও আপনি কোটি কোটি মানুষকে সেই জলেই স্নান করতে বাধ্য করছেন।

ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ সরকারের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন করে তিনি বলেন, তোমাদের দায়িত্ব ছিল হয় কয়েকদিনের জন্য নিকাশি নালা বন্ধ করে দেওয়া অথবা সেগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাতে মানুষ স্নানের সময় বিশুদ্ধ জল পায়। ১২ বছর আগে জানতে যে ১২ বছর পরে মহাকুম্ভ (Mahakumbh) আসবে। তাহলে কেন তুমি এই ব্যাপারে কোন যথাযথ প্রস্তুতি নাওনি। যখন আগে থেকেই জানা ছিল যে এত মানুষ আসবে এবং জায়গা সীমিত, তখন তার জন্য যে পরিকল্পনা করা উচিত ছিল, তুমি সেই পরিকল্পনা করোনি।

কার্যত বাংলার মুখ্যমন্ত্রীর (Chief Minister) পথেই যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) আক্রমণ জ্যোতির্মঠের শঙ্করাচার্যের (Shankaracharya)। সেই সঙ্গে কেন্দ্রের ও উত্তরপ্রদেশের মিথ্যা প্রচারকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। তাঁর স্পষ্ট অভিযোগ, মিথ্যা প্রচার করা হয়েছে। ১৪৪ বছর বলে যে প্রচার চালানো হয়েছে তা মিথ্যা। ভিড় নিয়ন্ত্রণ এবং আতিথেয়তার কোনও নীতি অনুসরণ করা হয়নি। এমনকি মানুষ মারা গেলে তাঁরা তা লুকানোর চেষ্টা করেছিল, যা ছিল একটি গুরুতর অপরাধ।

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...