Thursday, June 25, 2026

ঘাটাল মাস্টার প্ল্যানে যুক্ত হয়েছে আরও তিনটি ব্লক: বিধানসভায় জানালেন সেচমন্ত্রী মানস

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের আরও তিনটি ব্লক, চন্দ্রকোনা ১ ও ২ এবং কেশপুর ব্লককে ঘাটাল মাস্টার প্ল্যানে যুক্ত হয়েছে। বুধবার, বিধানসভায় একথা জানিয়েছেন সেচমন্ত্রী (Irrigation Minister) মানস ভুঁইয়া (Manas Bhuiya)। তিনি জানান, ঘাটাল পুরসভা, ঘাটাল গ্রামীণ, দাসপুর ১ ও ২, ডেবরা, পাঁশকুড়া পশ্চিম, তমলুক-১, পাঁশকুড়া পুরসভা আগেই মাস্টার প্ল্যানের অংশ ছিল। এ বার আরও তিনটি ব্লককে যুক্ত করা হল। তবে ষড়যন্ত্র করে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ ভেস্তে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন সেচমন্ত্রী।

তবে মানস (Manas Bhuiya) স্পষ্ট ভাবে জানিয়েছেন, মাস্টার প্ল্যানের কাজ হবেই, কেউ আটকাতে পারবে না। যাঁরা মিছিল করছে, তাণরা মিছিল করতেই পারেন।

রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এর পরেই প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, যদি জমি প্রয়োজন হয়, তা হলে বাজারমূল্যের থেকে বেশি দামে জমি কিনে নেওয়া হবে। তা সত্ত্বেও ওই প্রকল্পের খাল খনন সহ কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়ে স্থানীয়দের একাংশ বিক্ষোভে নেমেছে। এমত অবস্থায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে স্থানীয় বাসিন্দাদের বোঝাতে কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ছাপানো হচ্ছে মাস্টার প্ল্যানের সুবিধার লিফলেটও। গ্রাম থেকে শহর বাড়ি বাড়ি লিফলেট নিয়ে গিয়ে কমিটির সদস্যরা তাঁদের বুঝিয়ে সুজিয়ে প্রকল্পের জন্য রাজি করাবেন।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...