Thursday, June 25, 2026

শিখ ধর্মাবলম্বী দুই ব্যক্তিকে খুন, সজ্জন কুমারের ফাঁসির সওয়াল সরকারি আইনজীবীর 

Date:

Share post:

১৯৮৪ সালের একটি জোড়া খুনের মামলায় দিল্লির প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের (Sajjan Kumar) ফাঁসির দাবিতে দিল্লি আদালতে সওয়াল সরকারি আইনজীবীর। সজ্জনের আইনজীবীরা দাবি উড়িয়ে পাল্টা পিটিশন জমা দিয়েছেন বলে খবর। আগামী বৃহস্পতিবার (২০ বৃহস্পতিবার) দুপক্ষের বক্তব্য শুনবে দিল্লির নিম্ন আদালত।

রাজধানীর (Delhi) সরস্বতীনগরে শিখ ধর্মাবলম্বী বাবা ও ছেলেকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সজ্জন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আদালত সজ্জনের বিরুদ্ধে খুনের চার্জ গঠন করা হয়। আইনজীবীরা জানিয়েছিলেন, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরই বিরাট সংখ্যক উন্মত্ত জনতা শিখদের উপরে হামলা করে। যশবন্ত এবং তাঁর ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মৃতের স্ত্রী। তদন্তে সজ্জনের বিরুদ্ধে বহু তথ্য প্রমাণ পাওয়া যায়। খুনের ঘটনায় প্রাক্তন কংগ্রেস নেতা দোষী সাব্যস্ত হলেও ২১ ফেব্রুয়ারি বিচারক সাজা ঘোষণা করবেন বলে আদালত সূত্রে খবর। এর আগে দিল্লিতে শিখবিরোধী হিংসার একটি মামলায় ২০১৮ সালে দোষী সাব্যস্ত হয়ে তিহার জেলে যাবজ্জীবনের সাজা ভোগ করছেন প্রাক্তন কংগ্রেস নেতা। এবার খুনের মামলাতে ফের তাঁর যাবজ্জীবন হয় নাকি মৃত্যুদণ্ড, সেই দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...