Monday, April 6, 2026

দিনে দুপুরে কলকাতা হাইকোর্টে হঠাৎ ‘অন্ধকার’! থমকে গেল লিফ্ট, বন্ধ বিচার প্রক্রিয়া

Date:

Share post:

বুধবার সকালে এজলাসে বসতেই আচমকা সংবাদের শিরোনামে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ঘড়ির কাঁটায় ১১টা ৩৯ মিনিট ৪৪ সেকেন্ড, অন্ধকারে ঢেকে গেল আদালত কক্ষ। থমকে গেল লিফ্ট, একাধিক এস্কেলেটর, বন্ধ হল বিচার প্রক্রিয়া। কিন্তু কেন? আসলে লোডশেডিংয়ের কবলে কলকাতা হাইকোর্টের একাংশ (Calcutta High Court)।

অন্যান্য চার-পাঁচটা দিনের মতো এদিনও সকাল থেকেই কলকাতা আদালত চত্বরে চেনা ব্যস্ততা লক্ষ্য করা গেছিল। কিন্তু সাড়ে এগারোটার কিছু সময় পরেই ছন্দপতন। আচমকাই মাঝপথে বন্ধ হয়ে গেল লিফ্ট। এখানে ওখানে আটকে পড়লেন মামলাকারী থেকে আইনজীবী প্রত্যেকেই। বিচার চলাকালীন আলো থেকে এসি, সবই বন্ধ হয়ে গেলে এজলাস কক্ষে। কয়েক মুহূর্তের জন্য তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই জানা যায় বিদ্যুৎ বিভ্রাটজনিত সমস্যার দিনে দুপুরে আঁধার নামলো কলকাতা হাইকোর্টের নতুন বিল্ডিং-এর একাংশে।সূত্রের খবর, সেই সময় হাইকোর্টের ২৭ নম্বর থেকে ৩৪ এবং ৪০ থেকে ৪৪ নম্বর কোর্টে বিচারপ্রক্রিয়া চলছিল। আইনজীবীরা বলছেন, কলকাতা হাইকোর্টের ইতিহাসে লোডশেডিংয়ের ঘটনা নজিরবিহীন। সত্যিই কি পাওয়ার সাপ্লাই সংক্রান্ত সমস্যা নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন ঘটনা ঘটানো হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ৭- ৮ মিনিট লোডশেডিং থাকার পর আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেছে বলে খবর মিলেছে।

Related articles

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...