Friday, June 26, 2026

বিধানসভায় ভিত্তিহীন অভিযোগ! বিজেপি বিধায়ক হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ চন্দ্রিমার

Date:

Share post:

ফের বিধানসভায় বিজেপির (BJP) ভিত্তিহীন অভিযোগ। বাংলার মুকুটে পুরস্কারের সাফাল্যে অখুশি গেরুয়া শিবির। এবার সেই বিষয় নিয়ে অভিযোগ করেন বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় (হিরণ) (Hiranmoy Chatterjee)। বিধানসভাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করায় তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachraya)।

বুধবার বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiranmoy Chatterjee) তাঁর বক্তব্যে রাজ্য সরকারের বিরুদ্ধে, তা অর্থের বিনিময়ে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার দেওয়া পুরস্কার কেনার অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের বিরুদ্ধে অসত্য ও অবমাননাকর তথ্য বিধানসভায় পেশ করার জন্য খড়গপুরের বিধায়কের বিরুদ্ধে ওই স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হিরণের এই বক্তব্যের বিরুদ্ধে প্রিভিলেজি নোটিস জমা দেওয়া হয়। অধ্যক্ষ জানিয়েছেন, ওই অভিযোগ প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হয়েছে। অভিযুক্ত বিধায়ককে তাঁর বক্তব্যের স্বপক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ কমিটির কাছে ২৪ ফেব্রুয়ারির মধ্যে পেশ করতে হবে।

বিধানসভায় অসত্য ভাষণ, কুৎসা, আর ঘৃণ্য ব্যক্তিগত আক্রমণের প্রথা অব্যাহত রেখেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরে এবার স্বাধিকার ভঙ্গের অভিযুক্ত হিরণ।

এদিন দ্বিতীয়ার্ধের অধিবেশনের শুরুতে অধ্যক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায় ওই স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ কথা উল্লেখ করেন। অধ্যক্ষ হিরন্ময় চট্টোপাধ্যায়কে বিধানসভায় আনা তাঁর অভিযোগের সপক্ষে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...