Friday, April 3, 2026

মেডিক্যালে ভর্তির দুর্নীতি তদন্তে রাজ্য জুড়ে ED অভিযান

Date:

Share post:

এনআরআই (NRI) কোটায় ডাক্তারিতে ভর্তি নিয়ে দুর্নীতির তদন্তে এদিন সকাল থেকেই রাজ্যজুড়ে ED অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার কাকদ্বীপ, উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা-সহ মোট ৬টি এলাকায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED ) আধিকারিকরা।

মেডিক্যালে ভর্তির সময় জাল NRI সার্টিফিকেট ব্যবহার করে এমন অনেকেই ভর্তি হয়েছেন যাঁরা এনআরআই নন, এই মর্মে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় (Electronics Complex Police Station) অভিযোগ দায়ের হয়। তার তদন্তেই রাজ্যজুড়ে কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান বলে জানা যাচ্ছে। সিআরপিএফ সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চলছে বলে খবর মিলেছে। তবে যেসব ঠিকানায় ED হানা দিয়েছে সেখানকার বাসিন্দা বা মালিকদের সঙ্গে মেডিক্যাল দুর্নীতির যোগসূত্র এখনও স্পষ্ট নয়।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...