Friday, June 26, 2026

অফিস টাইমে শান্তিপুর লোকালে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার পুলিশের হোমগার্ড

Date:

Share post:

ভর সন্ধ্যায় ভিড়ে ঠাসা দমদম স্টেশনে (Dumdum Station) শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার কলকাতা পুলিশের কোস্টাল বিভাগের হোমগার্ড। অভিযোগকারী জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ শান্তিপুর লোকাল (Shantipur Local) ধরার জন্য ভিড় স্টেশনে তরুণী ওঠার চেষ্টা করতেই এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করেন।অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করেন তরুণীর সহযাত্রীরা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই স্টেশন চত্বরে উত্তেজনা তৈরি হয়।

দমদম স্টেশনে (Dumdum) থাকা যাত্রীদের কথা অনুযায়ী, তরুণী ট্রেনে ওঠার সময় তাঁর গায়ে হাত দেন অভিযুক্ত। প্রথমে কিছুটা হতচকিত হয়ে পড়লেও পরে মহিলা যাত্রীর চিৎকার চেঁচামেচিতে সবটা জানাজানি হয়। নিজের দোষ ঢাকতে অভিযুক্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন। দ্রুত শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয় দমদম জিআরপিতে। অভিযুক্তকে আটক করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম দীপঙ্কর সেন (Dipankar Sen), তিনি কলকাতা পুলিশের (KP ) কোস্টাল বিভাগে হোমগার্ড পদে কর্মরত। তরুণীর অভিযোগের ভিত্তিতে দীপঙ্করকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে এমন ঘটনা ঘটায় ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা ও নিরাপত্তা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...