Saturday, April 4, 2026

ঘাড়ে পড়ল ২৭০ কেজির রড, প্র্যাকটিসে মৃত্যু দেশের সোনাজয়ী পাওয়ারলিফ্টার যষ্টিকার!

Date:

Share post:

দুর্ভাগ্যজনক, এক কথায় হয়তো এইটুকুই বলা যায়।রাজস্থানের (Rajasthan) বিকানেরে জিমে অনুশীলন করার সময় ২৭০ কেজির রড ঘাড়ে পড়ে মৃত্যু হল ১৭ বছর বয়সি পাওয়ারলিফ্টার যষ্টিকা আচার্যের (Power Lifter Yashtika Acharya )। জুনিয়র ন্যাশনালে সোনাজয়ী মেয়ের এভাবে মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বাকরুদ্ধ ক্রীড়ামহল।

যষ্টিকার (Yashtika Acharya) পরিবার সূত্রে জানা গেছে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার জিমে ওয়েট লিফটিং প্র্যাক্টিস করার সময় দুর্ঘটনা ঘটে। ভারী রড ঘাড়ে পড়ার সঙ্গে সঙ্গেই হাড় ভেঙে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন দেশের সম্ভাবনাময়ী প্রতিভা। বিকানেরের নয়া শহরের এসএইচও বিক্রম তিওয়ারি যষ্টিকার মৃত্যুর খবর জানান। এই ঘটনা জানাজানি হতেই, প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি অনুশীলনের সময় যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছিল না ? যদিও সোনাজয়ী মেয়ের পরিবারের তরফে এই সংক্রান্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...