Friday, April 3, 2026

চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে জয় রিয়ালের, ম্যানসিটিকে হারাল ৩-১ গোলে, হ্যাটট্রিক এমবাপের

Date:

Share post:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে জয় রিয়াল মাদ্রিদের। বলা ভালো কিলিয়ান এমব্যাপের ঝড়ে উড়ে গেল ম্যাঞ্চেস্টার সিতি। বুধবার রাতে ম্যান সিটিকে হারাল ৩-১ গোলে। রিয়ালের হয়ে হ্যাটট্রিক এমবাপের। এই জয়ের ফলে দুই পর্ব মিলিয়ে ৬-৩ গোলে জিতে প্লে-অফের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল এমবাপেরা।

ম্যাচে শুরু থেকে দাপট দেখায় রিয়াল। ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দলকে এগিয়ে দেন এমবাপে। অ্যাসেনসিওর অবিশ্বাস্য পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি প্রাক্তন পিএসজি তারকা। এরপর ম্যাচের ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই এমব্যাপে। রিয়ালের দ্বিতীয় রাউন্ডে ওঠা অনেকটাই নিশ্চিত করেন এই ফরাসি মহাতারকা। রদ্রিগোর বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে রিয়ালকে ২-০ গোলে এগিয়ে দেন এমবাপে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে রিয়াল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে রিয়াল মাদ্রিদ। যার ফলে ম্যাচের ৬১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের অতিরিক্ত সময় ব্যবধান কমায় ম্যানসিটি। ৯২ মিনিটে নিকো গঞ্জালেসের গোল শুধু সিটির হারের ব্যবধানই কমিয়েছে। শেষমেশ ম্যাচ শেষ হয় ৩-১ গোলে। ম্যাচে হ্যাটট্রিক এমবাপের। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হ্যাট্রটিক করলেন এমবাপে। চলতি মরশুমে মেগা টুর্নামেন্টে তাঁর গোলসংখ্যা সাত।

ম্যানসিটির বিরুদ্ধে হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত এমব্যাপে। ম্যাচের পর তিনি বলেন, “ আমরা জেতার জন্য মরিয়া ছিলাম। কারণ রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলবে, এটাই যুক্তিসঙ্গত ব্যাপার। তাছাড়া রিয়াল মাদ্রিদে খারাপ খেলতে আসিনি। স্বপ্নপূরণ করা আলাদা ব্যাপার। তবে এই ক্লাবের হয়ে ভাল খেলাই লক্ষ্য।“

আরও পড়ুন- ফের দেশের জার্সিতে মাঠে , চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে আবেগে ভাসলেন শামি

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...