Tuesday, March 17, 2026

মাঠে নেমেই নজির শামির, নিলেন পাঁচ উইকেট

Date:

Share post:

তিনি যে শেষ হয়ে যাননি, তা আরও একবার প্রমাণ করলেন মহম্মদ শামি। বলা ভালো সমালোচকদের বার্তা দিলেন যে শামি আছেন শামিতেই। আজ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে বাংলাদেশ। আর এই ম্যাচে খেলতে নেমে রেকর্ড গড়লেন শামি। এদিন বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন ভারতীয় পেসার। আর সেই সূত্রে একদিনের ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হিসাবে এই নজির গড়লেন বাংলার বোলার ।

২০০ উইকেট হতে শামির দরকার ছিল ৩ উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে শামির উইকেট ছিল ১৯৭ । এদিন বাংলাদেশের জাকের আলিকে আউট করে ২০০ উইকেটে পৌঁছে যান শামি। ২০০ উইকেট নিতে ৫১২৬ বল করেছেন শামি। বিশ্বে এত কম বলে কোনও বোলার ২০০ উইকেট নিতে পারেননি। এত দিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের দখলে। অস্ট্রেলিয়ার পেসার ২০০ উইকেট নিতে করেছিলেন ৫২৪০ বল।

গত একদিনের বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন শামি। হয়েছে অস্ত্রোপচার। তারপর এনসিতে রিহ্যাব করেন। এরপর ঘোরোয়া ক্রিকেটে ফিরে বল হাতে দাপট দেখান শামি। এরপর ভারতীয় দলের দরজা খুলে যায় শামির সামনে।

আরও পড়ুন-  পাঁচ উইকেট শামির, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২২৮ রান বাংলাদেশের

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...